বাংলা বছরের ষষ্ঠ মাস আশ্বিন এই মাসেই শুরু হয় দূর্গা পুজা রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট আশ্বিন মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আশ্বিন বাংলা সনের ষষ্ঠ মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের সপ্তম মাস। শরতের সমাপ্তি। এই মাসের নামটি এসেছে অশ্বিনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। রাশিচক্রের তৃতীয় রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে জেনে নেওয়া যাক আশ্বিন মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আশ্বিন মাসে কর্কট রাশির কর্মস্থান পরিবর্তনের যোগ আসতে পারে। রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বৃদ্ধি পেতে পারে। সংসারের জন্য কোনও মঙ্গলজনক কাজ হবে। এই মাসে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চিকিৎসার বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। এই মাসে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক দিনের কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে। এই মাসে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। বিদেশ থেকে কোনও কাজের যোগ আসতে পারে। বিবাহিত জীবনে সুখের সময়। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মামলা মোকদ্দ্মার কাজে সাফল্য পেতে পারেন। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।