বছরের সপ্তম মাস কার্তিক কার্তিক মাস বছরের সপ্তম মাস রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট কার্তিক মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এদিকে কার্তিক মাস বাংলা মাসের সপ্তম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দের অষ্টম মাস। এই মাসেই হয় হেমন্ত ঋতুর শুরু। কার্তিক মাস নামটি এসেছে কৃত্তিকা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- ষষ্ঠী তিথি কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে, দেখে নিন আপনার রাশিফল

রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এরা বিলাসী অথচ আদর্শবাদী। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এই রাশির ব্যবসা বুদ্ধি জন্মগত, তাই চাকরির থেকে ব্যবসাতেই বেশি উন্নতি করে। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের সপ্তম মাস কার্তিক চতুর্থ রাশি কর্কট এর উপর কেমন প্রভাব ফেলবে-

কার্তিক মাসে কর্কট রাশির সন্তানের জন্য বারতি খরচ হতে পারে। গুরুজনদের শারীরিক অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও কাজের খবর পেতে পারেন। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় শুভ ফলের আশা করা যায়। এই মাসে দরকারি সমস্ত কাজ সেরে ফেলুন। এই মাসে কর্মক্ষেত্র থেকে মানসিকভাবে অত্যাচারিত হতে পারেন। এই মাসে বাড়িতে কোনও কাজের জন্য প্রচুর ব্যয় হবে। কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অপরের উপকার করে সুনাম বৃদ্ধি পেতে পারে।