বছরের সপ্তম মাস কার্তিক এই মাস থেকেই শুরু হয় হেমন্ত কাল রাশিচক্রের নবম রাশি মকর কার্তিক মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এদিকে কার্তিক মাস বাংলা মাসের সপ্তম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দের নবম মাস। এই মাসেই হয় হেমন্ত ঋতুর শুরু। কার্তিক মাস নামটি এসেছে কৃত্তিকা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সোমবারে ৪ রাশির অত্যন্ত সর্তক থাকতে হবে, দেখে নিন আপনার রাশিফল

রাশিচক্রের নবম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের এদের বন্ধুরা সব সময় এড়িয়ে যায়। এরাই একা থাকতেই বেশি পছন্দ করে। এদের সন্দেহপ্রবণতার জন্য বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এদের অবসাদ এবং বিষাদ এদের মধ্যে অতি মাত্রায় দেখা যায়। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের সপ্তম মাস কার্তিক সপ্তম রাশি মকর এর উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- দিওয়ালির আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই জিনিসগুলি, মিলবে সৌভাগ্য

কার্তিক মাসে মকর রাশি এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সঙ্গীর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। আর্থিক খরচ বৃদ্ধি পাবে, পাশাপাশি সন্তানের জন্য চিন্তাও বৃদ্ধি পাবে। খেলাধূলার সঙ্গে যুক্তদের সাফল্য মিলতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। এই মাসে ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি পাবে। সন্তানের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশিদের কাছে সুনাম বৃদ্ধি পেতে পারে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রেমের বিষয়ে অবসাদ দেখা দিতে পারে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। নতুন চাকরির খবরও পেতে পারেন এই মাসে।