বাংলা সনের তৃতীয় মাস আষাঢ় বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস রাশিচক্রের নবম রাশি ধনু  আষাঢ় মাস ধনু  রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের নবম মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। রাশিচক্রের নবম রাশি ধনু । এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আষাঢ় মাসে ধনু রাশি কোমড়ের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। মাসের মাঝামাঝি সময়ে এই মাসে মানসিক চাপ বাড়তে পারে। কোনও কাজে বাধা আসতে পারে। বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।