বছরের একাদশতম মাস নভেম্বর এই মাসের থেকেই শুরু হয় শীতকাল রাশিচক্রের প্রথম রাশি বৃষ নভেম্বর মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

নভেম্বর গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের একাদশ মাস। এই মাসটিও বছরের আরও চারটি মাসের মতো ৩০ দিনের। রোমান ক্যালেন্ডারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস দুটি যুক্ত করার পর নভেম্বর মাসটি তার নামের উৎপত্তিগত অবস্থান ল্যাটিন নোভেম বা নয়। কারণ এর আগে নভেম্বর মাস ছিল নবম মাস। ইংরেজি বছরের একাদশতম মাস নভেম্বর। এই মাসের থেকেই শুরু হয় শীতকাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- শনিবার ৪ রাশির স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন আপনার রাশিফল

রাশিচক্রের প্রথম রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক নভেম্বর মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- অবিশ্বাস্য, হাতের আঙ্গুলের বিশেষ এই গড়ন দেখেই জানা সম্ভব কেমন মানুষ আপনি

নভেম্বর মাসে বৃষ রাশির রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সুনাম বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। এই মাসে বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত গ্রহণ আপনার লাভের পরিমান বাড়িয়ে তুলতে পারে। ব্যবসায় লাভ বৃ্দ্ধির আশঙ্কা রয়েছে। বন্ধু মহলে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কাজের চাপের জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিবাহিতদের এই মাস খুব খুবগ ভালোই কাটবে। এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। মাসের শেষের দিকে সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের শিক্ষা লাভের জন্য় মনযোগ বৃদ্ধি পেতে পারে।