বাংলা বছরের নবম মাস পৌষ পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নাম রাশিচক্রের নবম রাশি ধনু পৌষ মাস কেমন কাটবে ধনু রাশির

পৌষ বাংলা সনের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এ সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের নবম মাস পৌষ ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সোমবার ৪ রাশির দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে, দেখে নিন আপনার রাশিফল

পৌষ মাসে ধনু রাশির আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই মাসে কোমড়ের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। কোনও কাজে বাধা আসতে পারে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে এই মাসে মানসিক চাপ বাড়তে পারে। সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। 

আরও পড়ুন- কেমন কাটবে বছরের শেষ সপ্তাহ, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।