বছরের তৃতীয় মাস আষাঢ়। পাশাপাশি রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের তৃতীয় মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে- 

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আষাঢ় মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

মকর রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভালবাসে। এরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকে। জাতকের আকষ্মিক অর্থ প্রাপ্তি হতে পারে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। অকাল বার্ধক্যের একটি ছাপ প্রায়ই এদের চেহারায় দেখা যায়। এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

আরও পড়ুন- সারা মাসে অর্থাভাবে কাটতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর


মকর রাশির উপর আষাঢ় মাসের প্রভাব কেমন থাকবে -
আষাঢ় মাসে মকর রাশির অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। আপনার সরলতার সুযোগ নিতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। বন্ধুরা বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে।