বছরের প্রথম মাস বৈশাখ। পাশাপাশি রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মকররাশির উপর কেমন প্রভাব ফেলবে-

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

মকর রাশির ব্যক্তিত্ব
রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। এরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকে। অকাল বার্ধক্যের একটি ছাপ প্রায়ই এদের চেহারায় দেখা যায়। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভালবাসে। শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। জাতকের আকষ্মিক অর্থ প্রাপ্তি হতে পারে। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস মকর রাশিরউপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- কেন উৎযাপন করা হয় অক্ষয় তৃতীয়া, জেনে নিন বিশেষ এই দিনের তাৎপর্য

আরও পড়ুন- ২৫ এপ্রিল রাশি পরিবর্তন করছে বুধ ৩ রাশির অত্যন্ত শুভ এই যোগ, বাকি ৯ রাশি গ্রহ দোষ কাটাতে মেনে চলুন এই নিয়ম

আরও পড়ুন- বাংলা বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত


মকর রাশির উপর ফেব্রুয়ারি মাসের প্রভাব 

বৈশাখ মাস মকর রাশির সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।