মাঘ বাংলার দশম মাস, এই মাসের আরেক নাম মাঘা, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ, মাঘ মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে।

মাঘ বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এদের জীবনে উত্থান পতন খুব কম। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
মাঘ মাসে বৃষ রাশির বাড়িতে অতিথি আসার জন্য খরচ বৃদ্ধি পাবে। মনের মানুষের থেকে খারাপ ব্যবহারের জন্য মানসিক কষ্ট পেতে হতে পারেন। গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা বজায় থাকবে। বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে, তবে আপনি চাইলে তা সহজেই সামলে নিতে পারবেন। বেকারদের নতুন কোনও কাজের সুযোগ মিলতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য সামান্য আইনি ঝামেলা থাকলেও তা দ্রুত মিটে যাবে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। বাড়িতে নতুন অতিথি আসার যোগ রয়েছে। অতিরিক্ত আয় করার জন্য বিপদে পড়তে হতে পারে। কর্মস্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে ব্যবসার উন্নতির যোগ রয়েছে।
জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- Cancer Monthly Horoscope: নতুন বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর

আরও পড়ুন- Chanakya Niti: এই ৫ গুণের অধিকারী মহিলারা প্রতিটি ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে

আরও পড়ুন- রান্নাঘরে এই জিনিস পড়ে যাওয়া অত্যন্ত অশুভ, জেনে নিন এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি

আরও পড়ুন- Vastu Tips: বাড়িতে কখনোই হবে না অর্থের অভাব, যদি মেনে চলেন বাস্তুর এই নিয়মগুলো