অফিস মানেই শুধু কাজ নয়, এখানে প্রতিযোগিতা, হিংসা আর রাজনীতিও ও তপ্রোতভাবে জড়িয়ে থাকে। কর্পোরেটে হাসিমুখে কথা বলা, লাঞ্চ শেয়ার করা সবাই যে আপনার প্রকৃত বন্ধু তা কিন্তু নয়।
কর্পোরেট দুনিয়ায় প্রতিদিন ৮ ঘণ্টা আমরা যাদের সাথে কাটাই তাদের সবাইকে 'বন্ধু' ভাবা সবচেয়ে বড় ভুল। "টিমওয়ার্ক" আর "ফ্যামিলি কালচার" এর আড়ালে লুকিয়ে থাকে হিংসা, প্রতিযোগিতা আর রাজনীতি। কারও প্রমোশন আটকাতে, ইনক্রিমেন্ট নিজের দিকে টানতে বা বসের কাছে ভালো হতে মানুষ আজকাল যেকোনো স্তরে নামতে পারে। একেই বলে 'ব্যাকস্ট্যাবিং'। একবার এই ফাঁদে পড়লে আপনার বছরের পর বছরের পরিশ্রম জলে যেতে পারে।
আজ থেকে ২৩০ বছর আগে তক্ষশিলার আচার্য চাণক্য রাজনীতি আর কূটনীতির যে পাঠ দিয়ে গেছেন তা আজকের কর্পোরেটের জন্যও একদম খাঁটি। তিনি বলেছিলেন, রাজদরবারে যেমন শত্রু-মিত্র চিনতে হয়, অফিসেও ঠিক তেমনটাই করতে হবে।
চাণক্যের ৫টি অফিস সারভাইভাল নীতি যা আপনাকে বাঁচাবে:
1. অন্ধের মতো বিশ্বাস করবেন না: চাণক্যের প্রথম নীতি - "অতি বিশ্বাস করা উচিত নয়"। অফিসে যে আপনার সাথে ক্যান্টিনে যায়, আপনার দুঃখের কথা শোনে, সেও আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে। তাই নিজের বেতন, বসের বিরুদ্ধে অভিযোগ, বাড়ির সমস্যা, কোম্পানির গোপন প্ল্যান - এই ৪টি কথা কখনো কাউকে বলবেন না। পেশাদার সম্পর্ক রাখুন, ব্যক্তিগত নয়।
2. নিজের আইডিয়া সবার সামনে খুলবেন না: নিজের প্রজেক্টের আইডিয়া, প্রমোশনের প্ল্যান, কাজের স্ট্র্যাটেজি সময়ের আগে কাউকে জানাবেন না। দুর্বলতা দেখানো মানে নিজের পায়ে কুড়ুল মারা। কাজ কমপ্লিট করে রেজাল্ট দিয়ে চমকে দিন। আগে থেকে বলে দিলে অন্য কেউ সেটা নিজের নামে চালিয়ে দেবে।
3. কম কথা, বেশি কাজ: "খালি কলসি বাজে বেশি"। যারা সারাদিন নিজের গুণগান করে, মিটিং এ বেশি কথা বলে, তারা আসলে কাজে ফাঁকি দেয়। আপনি নীরবে কাজ করুন। আপনার পারফরম্যান্স রিপোর্ট, ডেলিভারি আর ডেটাই আপনার হয়ে কথা বলবে। বসের চোখে এটাই দামি।
4. শত্রু-মিত্র আলাদা করুন: চাণক্য বলেছেন শত্রুকে চিনতে শিখুন। অফিসে ৩ ধরনের লোক থাকে - যারা আপনাকে সাহায্য করে, যারা নিউট্রাল, আর যারা সুযোগ খোঁজে। যারা আপনার পিঠ পিছনে কথা বলে, ক্রেডিট চুরি করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। প্রয়োজনে শুধু "হাই-হ্যালো" সম্পর্ক রাখুন।
5. সঠিক সময়ে সঠিক পদক্ষেপ: পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিন। যদি দেখেন কোনো টিমে নোংরা রাজনীতি হচ্ছে, সেখান থেকে সম্মানের সাথে সরে আসুন। যদি কেউ আপনাকে ফাঁসানোর চেষ্টা করে, ইমোশন নয় - মেইল, ডেটা, প্রমাণ দিয়ে HR বা বসকে জানান। চাণক্য বলেছেন "সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়"। অফিসে ভদ্র থাকা ভালো, কিন্তু সহজ-সরল হওয়া বিপদজনক। স্মার্ট, সতর্ক আর কৌশলী হন। চাণক্যের এই ৫টি নীতি আপনার ঢাল হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, কর্পোরেটে টিকে থাকতে হলে শুধু হার্ডওয়ার্ক নয়, স্মার্টওয়ার্কও দরকার।


