বছরের একাদশতম মাস ফাল্গুন। পাশাপাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের একাদশতম মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

'ফাল্গুনে বিকশিত কাঞ্চণ ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল'- ফাল্গুন বা ফাগুন বাংলা সনের অষ্টম মাস, এমনকি নেপালি বর্ষপঞ্জীরও এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ এবং সমাপনী মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়, যা বাংলাদেশ, নেপাল এবং আসামের অষ্টম ও অন্তিম ঋতু। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ফাল্গুন মাস সাধারণত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। তবে বাংলাদেশে সর্বশেষ সংস্কার অনুযায়ী ২০২০ সাল থেকে সরকারি ভাবে ফাল্গুন মাস ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। 
রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ। কুম্ভ এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। চাকরির থেকে ব্যবসা ভাগ্য ভাল হয়। এদের জীবনে অনেক বার বাধা আসে আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। এরা সাধারণত ভাল স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। শনি গ্রহের এই জাতকরাও একা থাকতে ভালবাসে। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের একাদশতম মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
 ফাল্গুন মাসে কুম্ভ রাশির গুরুজনদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। মানসিক উদ্বেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। গুরুজনের শারীরিক সমস্যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। আপনার মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কোনও কারণে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। শারীরিক কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে। সময়ের কাজ সময়ে না করার জন্য ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। বিশ্বস্ত মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন: এই ফুলেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস, সিন্দুকে রাখতেই বৃদ্ধি পায় আর্থিক উন্নতি

আরও পড়ুন: পাকিস্তানের এই প্রাচীণ শিব মন্দির আজও রহস্যময়, শিবের চোখের জলে তৈরি এই মন্দিরের জলাশয়

আরও পড়ুন: মহাশিবরাত্রি ২০২২, রাশি অনুযায়ী জপ করুন মহাদেবের এই মন্ত্রগুলি, দূর হবে সকল বাধা বিপত্তি