বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসের পরেই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট ডিসেম্বর মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন কর্কট্টি, অতিকর্কট্টি, অনাকর্কট্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। রাশিচক্রের চতুর্থরাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ডিসেম্বর মাসে কর্কট রাশির অনেক দিনের কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। এই মাসে কোনও নতুন কাজের খোঁজ পেতে পারেন। এই মাসে বাড়তি খরচের জন্য সমস্য়ায় পড়তে হতে পারে। এই মাসে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও ভুলের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। এই মাসে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। পড়াশুনার জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে। চিকিৎসার বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। এই মাসে সন্তানের ব্যবহারের জন্য মনে বিষন্ন ভাবে দেখা দিতে পারে।