বছরের প্রথম মাস জানুয়ারি এই মাস দিয়েই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের প্রথম রাশি বৃষ জানুয়ারি মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- রবিবার কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- লাল প্রবালের ক্ষমতা অপরিসীম, ২টি রাশির জন্য উপযুক্ত এই রত্ন

এই মাসে বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত গ্রহণ আপনার লাভের পরিমান বাড়িয়ে তুলতে পারে। তবে কাজের চাপের জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মাসের শেষের দিকে সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। বিদ্যার্থীদের শিক্ষা লাভের জন্য় মনযোগ বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সুনাম বৃদ্ধি পেতে পারে। এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বন্ধু মহলে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিবাহিতদের এই মাস খুব খুবগ ভালোই কাটবে। সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। ব্যবসায় লাভ বৃ্দ্ধির আশঙ্কা রয়েছে।