আগামী ৬ এপ্রিল ২০২৬-এ মঙ্গল গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেখানে এটি ১৮ দিন অবস্থান করবে। এই জ্যোতিষীয় ঘটনা মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক এবং ধনু—এই পাঁচ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। 

সাহস, শক্তি, পরাক্রম, বীরত্ব এবং শারীরিক শক্তির প্রতীক গ্রহ মঙ্গল। ৬ এপ্রিল ২০২৬ রাত ১০.০৪ মিনিটে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শাস্ত্র মতে, মঙ্গল ১৮ দিন এই নক্ষত্রেই অবস্থান করবে তারপর রেবতী নক্ষত্রে গোচর করবে। মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ৫ রাশির জাতকদের জীবনে আসবে শুভ সময়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য মঙ্গলে গোচর অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। জীবনে এগিয়ে যেতে বন্ধুদের সাহায্য পেতে পারেন। এই সময় ব্যবসায় চুক্তি চূড়ান্ত হবে।

বৃষ রাশি

মঙ্গলের নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য শুভ এবং ইতিবাচক হতে পারে। কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। অফিসে নতুন দায়িত্ব পাবেন। কঠোর পরিশ্রমে দিন কাটবে এই সময়।

সিংহ রাশি

প্রেমের সম্পর্কে হবে উন্নতি। ব্যবসা হবে উন্নতি। এই সময় সব কাজে আসবে ইতিবাচক ফল। কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে, অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। আটকে থাকা টাকা পুনরুদ্ধার হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য লাভ হবে।

বৃশ্চিক রাশি

শনির রাশিতে মঙ্গলের গমনে বৃশ্চিক রাশির জাতকদের জন্য দারুণ ইতিবাচক ফল বয়ে আনবে। ব্যক্তিত্ব বিকশিত হবে। বড় ক্ষতি এড়িয়ে চলুন এই সময়।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য শনির রাশিতে মঙ্গলের প্রবেশ ইতিবাচক হতে পারে এই সময়। এই সময় ব্যবসায় নতুন সুযোগ আসবে। কঠোর পরিশ্রমে দিন কাটবে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ছোটখাটো কাজে বাইরে যেতে পারে। প্রেমের সম্পর্কের বিষয় ভাবনাচিন্তা করুন।