বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের অষ্টম  রাশি বৃশ্চিক এপ্রিল মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। এরা কারও অধীনে থাকা একেবারেই পছন্দ করেন না। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এরা কঠোর পরিশ্রমী। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস এপ্রিল, বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বছরের শেষ দিন কোন রাশির কেমন কাটবে, দেখে নিন আপনার রাশিফল 

এপ্রিল মাসে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই মাসে সঞ্চয় খুব কম হবে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন।

আরও পড়ুন- নতুন বছরে ফিরে পান আর্থিক উন্নতি, জ্যোতিষ মতে মেনে চলুন এই নিয়মগুলি 

ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান হবে। যাতায়াতের সময় অন্যমনষ্ক হবেনা চোট লাগার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। এমনকী এই সমস্যা থানা-পুলিশ অবধি গড়ানোর সম্ভাবনা রয়েছে।