বছরের প্রথম মাস জানুয়ারি এই মাস দিয়েই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ জানুয়ারি মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বৃহস্পতিবার ৩ রাশির ঋণ পরিশোধ নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন আপনার রাশিফল

এই রাশির জাতক-জাতিকারা সম্পূর্ণ নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ঘর সাজাতে গিয়ে এই ভুলগুলি কখনোই নয়, হতে পারে মারাত্মক ক্ষতি

জানুয়ারি মাসে সিংহ রাশির শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। এই মাসে ভুল কোনও সিদ্ধান্তের জন্য সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য এই মাস খুব শুভ। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে সমস্য়া দেখা দিতে পারে। মাসের প্রথম দিকে অফিসে সুনাম বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্য লাভ হতে পারে। এই মাসে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যে কোনও প্রতিযোগীতায় জয় লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য সুযোগ মিলতে পারে। বিবাহিত জীবনে বিঘ্ন ঘটতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ঝামেলা থেকে দূরে থাকুন।