বছরের তৃতীয় মাস মার্চ এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক মার্চ মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে

মার্চ গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় মাস। মার্চ শব্দটি প্রাচীন রোমান শব্দ থেকে এসেছে। রোমান বর্ষপজ্ঞিকাতে মার্চ ছিল তৃতীয় মাস। রোমান দের যুদ্ধ দেবতা মারিটাস থেকে মারস শব্দটির আর্বিভাব। মারস থেকেই আধুনিক মার্চ শব্দটি এসেছে। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- মঙ্গলবারে ৪ রাশির সম্পর্কে উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল .

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ভাগ্য ফেরাতে শিব চতুর্দশীতে পালন করুন এই রীতি, রাশি অনুযায়ী জেনে নিন কোন নিয়মে দূর হবে সমস্যা 

মার্চ মাসে বৃশ্চিক রাশির সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। এই মাসে সঞ্চয় খুব কম হবে। এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান হবে। ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।