- Home
- Auto
- Affordable Bikes in India: পিঠে ব্যথা হবে না, মাইলেজেও রাজা! লং রাইডের জন্য সেরা ৫টি বাজেট বাইক
Affordable Bikes in India: পিঠে ব্যথা হবে না, মাইলেজেও রাজা! লং রাইডের জন্য সেরা ৫টি বাজেট বাইক
Affordable Bikes in India: ভারতে লং ড্রাইভের জন্য সেরা ৫টি বাজেট-ফ্রেন্ডলি বাইক কোনগুলি? কোন বাইকে মাইলেজ বেশি আর কোনটায় দীর্ঘক্ষণ চালালেও পিঠে ব্যথা হয় না? সবটাই জেনে নিন।

লং রাইডের জন্য সেরা ৫টি বাইক
আজকাল টু-হুইলার সবার জন্যই খুব জরুরি। কাজে যাওয়া হোক বা লম্বা সফরে বেরনো, বাইক খুবই কাজে দেয়। অনেকে প্রিয়জনের সঙ্গে বাইকে লং রাইডে যেতে চান। কিন্তু পেট্রোলের খরচ আর পিঠের ব্যথা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই গ্যালারিতে আমরা এমন সেরা ৫টি বাজেট বাইকের কথা বলব, যেগুলিতে লম্বা পথ গেলেও পিঠে ব্যথা হয় না এবং মাইলেজও দারুণ।
বাজাজ প্লাটিনা ১১০ (Bajaj Platina 110)
লং ড্রাইভের জন্য বাজাজ প্লাটিনা ১১০ একটি সেরা বাইক। এতে থাকা 'Comfortec' প্রযুক্তি পিঠের ব্যথা হতে দেয় না। এর লম্বা আর নরম সিট সাসপেনশনের মতো কাজ করে, যা ঝাঁকুনি কমায়। খারাপ রাস্তাতেও আপনি আরামে বাইক চালাতে পারবেন। শুধু তাই নয়, এই বাইক প্রতি লিটার পেট্রোলে ৭০-৭৫ কিমি মাইলেজ দেয়। মডেলটির দাম শুরু হচ্ছে ৭২,০০০ টাকা থেকে।
টিভিএস রেডিয়ন (TVS Radeon)
টিভিএস রেডিয়ন মডেলটি তার সুন্দর রেট্রো লুকের জন্য পরিচিত। এই বাইকের সিট বেশ চওড়া এবং কুশনিংও খুব ভালো। পরিবারের সঙ্গে যাতায়াতের জন্য এটি একটি আদর্শ মডেল। এতে Synchronized Braking Technology (SBT) থাকায় সুরক্ষাও নিশ্চিত। সোজা হয়ে বসার ভঙ্গি থাকায় লম্বা সফরেও পিঠে বা পায়ে চাপ পড়ে না। এই বাইকটি প্রায় ৭০ কিমি মাইলেজ দেয়। বাইকটির দাম ৭৮,০০০ টাকা।
হন্ডা শাইন ১০০/১২৫ (Honda Shine)
টিভিএস স্টার সিটি প্লাস (TVS Star City Plus)
যারা মাইলেজ এবং স্টাইলিশ লুক দুটোই চান, তাদের জন্য টিভিএস স্টার সিটি প্লাস একটি সেরা অপশন হতে পারে। এটির সেমি-ডিজিটাল ক্লাস্টার এবং অ্যাডজাস্ট করা যায় এমন রিয়ার সাসপেনশন খারাপ রাস্তাতেও আরামদায়ক রাইডর অভিজ্ঞতা দেয়। এই মডেলের বিশেষত্ব হল, এটির হালকা ওজন। তাই ট্র্যাফিক জ্যাম বা হাইওয়ে, দুই জায়গাতেই চালানো খুব সহজ। এই মডেলটি ৭০ কিমি মাইলেজ দেয়। এটির দাম ৭৮,০০০ টাকা।
হিরো এক্সট্রিম ১২৫আর (Hero Xtreme 125R)
বাজেটের মধ্যে আধুনিক ফিচার এবং মাইলেজ, এই দুটোই দেয় হিরো এক্সট্রিম ১২৫আর। এটি একটি সেরা ১২৫সিসি বাইক। স্পোর্টি লুকের এই মডেলটির রাইডিং পজিশন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পিঠে ব্যথা না হয়। এই মডেলটি একবার পেট্রোল ভরলে ৬৬ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। এই মডেলের এক্স-শোরুম দাম ৯৫,০০০ টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

