MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Bajaj Bikes: বিদেশে ব্যাপক চাহিদা বৃদ্ধি বাজাজের বাইকের? বিপুল লাভের মুখ দেখছে কোম্পানি

Bajaj Bikes: বিদেশে ব্যাপক চাহিদা বৃদ্ধি বাজাজের বাইকের? বিপুল লাভের মুখ দেখছে কোম্পানি

Bajaj Bikes: চলতি অগাস্ট মাসে, বাজাজ বাইকের বিক্রি বিদেশের মাটিতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, সেটা প্রায় ২৯%। মোট বিক্রিও ৫% বৃদ্ধি পেয়েছে। নিঃসন্দেহে বাণিজ্যিক যানবাহনের বিক্রিতে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 02 2025, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বাইক বাজারে বিক্রি বাড়ল
Image Credit : Google

বাইক বাজারে বিক্রি বাড়ল

চলতি ২০২৫ সালের অগাস্ট মাসে, বাজাজ অটোর জন্য বিদেশি বাজার বড় শক্তি হিসেবে সামনে এসেছে। গত বছরের এই সময়, মাত্র ১,৪৩,৯৭৭টি ইউনিট রপ্তানি করা হয়েছিল। কিন্তু এবার সেটা ২৯% বৃদ্ধি পেয়ে ১,৮৫,২১৮ ইউনিটে পৌঁছেছে, অনেকটাই বিক্রি বেড়েছে। অর্থাৎ, বিদেশের মাটিতেও ভারতীয় বাইকের ব্যাপক চাহিদা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
এরপর ২০২৫ সালের অগাস্টে তা বেড়ে ৪,১৭,৬১৬ ইউনিট হয়েছে
Image Credit : Bajaj

এরপর ২০২৫ সালের অগাস্টে তা বেড়ে ৪,১৭,৬১৬ ইউনিট হয়েছে

ভারতীয় বাজারেও বাজাজ তার মোট বিক্রিতে বেশ ভালোই প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালের অগাস্ট মাসে, ৩,৯৭,৮০৪ ইউনিট বিক্রি হয়েছিল , এরপর ২০২৫ সালের অগাস্টে তা বেড়ে ৪,১৭,৬১৬ ইউনিট হয়েছে। তার ফলে, ৫% বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে বিক্রি হওয়া ৩,৬৬,০০০ ইউনিটের তুলনায় গত বছরের অগাস্ট মাসে আরও ভালো বিক্রি হয়েছে।

Related Articles

Related image1
Top 5 Electric Bikes: একবার চার্জ দিলেই ছুটবে ১৫০ কিমি! বাজার কাঁপাচ্ছে কোন ৫টি ইলেকট্রিক বাইক?
Related image2
Hero Bikes: দুটি নতুন ১২৫ সিসি-র বাইক আনছে হিরো, ফিচার এবং মাইলেজ কেমন?
35
স্থানীয় বাজারে পতন
Image Credit : social media

স্থানীয় বাজারে পতন

তবে এই কথা ঠিক যে, মোট বিক্রি বৃদ্ধি পেলেও, ভারতীয় বাজারে বাজাজ যথেষ্ট প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। স্থানীয় বাজারে বিক্রি প্রায় ৮% কমে গিয়ে ২,৩২,৩৯৮ ইউনিটে নেমে এসেছে। বিশেষ করে দুই-চাকার বিভাগে ১২% কমে গিয়ে মাত্র ১,৮৪,১০৯ ইউনিট বিক্রি হয়েছে। ফলে, তার মাধ্যমে দেশীয় বাজারে চাহিদা কমেছে তা স্পষ্ট হয়ে উঠছে।

45
বাণিজ্যিক যানবাহনের বৃদ্ধি
Image Credit : FREEPIK, BAJAJ

বাণিজ্যিক যানবাহনের বৃদ্ধি

বিদেশি বাজারে বিক্রি অনেকটাই বেড়েছে। শুধুমাত্র  রপ্তানি ২৫% বৃদ্ধি পেয়ে ১,৫৭,৭৭৮ ইউনিটে পৌঁছেছে। বাণিজ্যিক যানবাহনেও প্রবৃদ্ধি বেশ উৎসাহব্যঞ্জক। স্থানীয় বিক্রি ৭% বৃদ্ধি পেয়ে ৪৮,২৮৯ ইউনিট এবং রপ্তানি ৫৮% বেড়ে ২৭,৪৪০ ইউনিটে পৌঁছেছে। এর ফলে CV বিভাগের মোট বিক্রি ২১% বৃদ্ধি পেয়ে ৭৫,৭২৯ ইউনিটে পৌঁছে গেছে।

55
নতুন শক্তি হিসেবে কাজ করছে
Image Credit : BAJAJ

নতুন শক্তি হিসেবে কাজ করছে

চলতি ২০২৫ অর্থবর্ষের প্রথম ৫ মাসে (এপ্রিল-আগস্ট), বাজাজ মোট ১৮,৯৪,৮৫৩ ইউনিট বিক্রি করেছে। এটি গত বছরের ১৮,৫৪,০২৯ ইউনিটের তুলনায় ২% বেশি। স্থানীয় বিক্রি ৯% কমে গেলেও, ২১% বৃদ্ধি পাওয়া রপ্তানি সেই পতনকে অবশ্য অনেকটাই পুষিয়ে দিয়েছে। ফলে, বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী, বাজাজ আদতে বাইক বাজারের প্রবৃদ্ধির নতুন শক্তি হিসেবে কাজ করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
New Car Launches 2026: শুধু ব্যালেনোর নতুন মডেল নয়, সেপ্টেম্বরে বাজার কাঁপাতে আসছে এই চারটি নতুন গাড়ি
Recommended image2
New Cars 2026: সেপ্টেম্বরে আসছে মারুতি, মাহিন্দ্রার ৪টি নতুন মডেল, জেনে নিন এক ক্লিকে
Recommended image3
Diesel Automatic SUV: ডিজেল অটোমেটিকের রমরমা, ১৫ লাখে কমে মিলবে এই ৪টি গাড়ি, দেখে নিন
Recommended image4
Electric Scooter Warranty: ব্যাটারির চিন্তা এবার শেষ! ১ লক্ষ কিমি ওয়ারেন্টি দিচ্ছে এই স্কুটি?
Recommended image5
Yamaha R2: চলে এল R15-এর 'বাপ'! KTM-কে টক্কর দিতে Yamaha R2-এর গ্র্যান্ড এন্ট্রি
Related Stories
Recommended image1
Top 5 Electric Bikes: একবার চার্জ দিলেই ছুটবে ১৫০ কিমি! বাজার কাঁপাচ্ছে কোন ৫টি ইলেকট্রিক বাইক?
Recommended image2
Hero Bikes: দুটি নতুন ১২৫ সিসি-র বাইক আনছে হিরো, ফিচার এবং মাইলেজ কেমন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved