- Home
- Auto
- Cheapest Automatic Cars: ভারতে সবচেয়ে সস্তার অটোমেটিক গাড়ি কোনটি জানেন? দাম শুরু মাত্র ৫ লাখ থেকে
Cheapest Automatic Cars: ভারতে সবচেয়ে সস্তার অটোমেটিক গাড়ি কোনটি জানেন? দাম শুরু মাত্র ৫ লাখ থেকে
Cheapest Automatic Cars: অটোমেটিক গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে জেনে নিন দেশের সবচেয়ে সস্তার কয়েকটি অটোমেটিক গাড়ির খোঁজ। এই গাড়িগুলির অন-রোড দাম কত, বুকিং ও ডেলিভারি অফারের বিস্তারিত তথ্য রইল আপনার জন্য।

Best Automatic Cars: ভারতে সবচেয়ে কম দামের সেরা অটোমেটিক গাড়ি
উৎসবের মরশুম মানেই বাড়িতে নতুন জিনিস আনার সময়। আপনিও কি এই সময়ে নতুন একটি অটোমেটিক গাড়ি কেনার প্ল্যান করছেন? শহরের ট্রাফিকের ঝামেলা ছাড়াই আরামে গাড়ি চালাতে চাইলে, অটোমেটিক গাড়িই সেরা অপশন। দেশের প্রধান শহরগুলোতে সবচেয়ে সস্তায় যে অটোমেটিক গাড়িগুলো পাওয়া যাচ্ছে, চলুন সেগুলোর বিস্তারিত দেখে নিই।

বিভিন্ন শহরে দাম কেমন?
শহর অনুযায়ী দেখতে গেলে, দেশের রাজধানী দিল্লিতে বর্তমানে সবচেয়ে সস্তায় যে অটোমেটিক মডেলটি পাওয়া যায়, তা হল মারুতি অল্টো কে১০ ভিএক্সআই (ও) এএমটি (AMT)। এর অন-রোড প্রাইস প্রায় ৫.৪৭ লক্ষ টাকা। একই গাড়ি কোচিনে কিনতে গেলে খরচ পড়বে প্রায় ৫.৬৫ লক্ষ টাকা। মুম্বইয়ের কথা বললে, মারুতি এস-প্রেসো এএমটির শুরুতেই অন-রোড প্রাইস ৫.৭৪ লক্ষ টাকা। চেন্নাইতে রেনল্ট কুইড ইভোলিউশন এএমটি পাওয়া যাচ্ছে ৫.৮৫ লক্ষ টাকায়। বেঙ্গালুরুতে টাটা টিয়াগো পিওর পেট্রোল অটোমেটিক ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে ৭.৪৫ লক্ষ টাকা থেকে। হুন্ডাই এক্সটার এএমটি মডেলের দাম অবশ্য একটু বেশি। মুম্বইয়ে এর অন-রোড প্রাইস শুরু হচ্ছে ৮.২২ লক্ষ টাকা থেকে। চলুন গাড়িগুলোর খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
মারুতি অল্টো কে১০ ভিএক্সআই (ও) এএমটি
ভারতের সবচেয়ে জনপ্রিয় বাজেট অটোমেটিক হ্যাচব্যাক হল মারুতি অল্টো কে১০। এর ফিচারগুলো একবার দেখে নেওয়া যাক..
• ইঞ্জিন: ৯৯৮ সিসি K10C পেট্রোল ইঞ্জিন
• পাওয়ার ও টর্ক : ৬৭ বিএইচপি পাওয়ার / ৮৯ এনএম টর্ক
• মাইলেজ: লিটারে প্রায় ২৪.৯ কিমি
• প্রধান ফিচার: ডুয়াল এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, রিয়ার পার্কিং সেন্সর, পাওয়ার স্টিয়ারিং, ফ্রন্ট পাওয়ার উইন্ডো।
• বিশেষত্ব: সবচেয়ে কম মেইনটেন্যান্স খরচ, বেশি মাইলেজ এবং শহরের রাস্তায় অনায়াসে চালানোর অভিজ্ঞতা।
• অন রোড শুরুর দাম: ৫.৪৭ লক্ষ টাকা
মারুতি এস-প্রেসো ভিএক্সআই (ও) এটি
এসইউভি স্টাইলিং ও উঁচু সিটিং পজিশন যুক্ত মাইক্রো হ্যাচব্যাক হল মারুতি এস-প্রেসো ভিএক্সআই। এর বিশেষত্বগুলো হলো..
• ইঞ্জিন: ৯৯৮ সিসি K10C পেট্রোল ইঞ্জিন
• পাওয়ার, টর্ক: ৬৭ বিএইচপি পাওয়ার / ৮৯ এনএম টর্ক
• মাইলেজ: লিটারে প্রায় ২৫.৩ কিমি
• প্রধান ফিচার: হিল হোল্ড অ্যাসিস্ট, স্মার্টপ্লে ডক, পাওয়ার স্টিয়ারিং, ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম।
• বিশেষত্ব: ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কেবিনে বেশি হেডরুম, ক্লাস-লিডিং মাইলেজ।
• অন রোড শুরুর দাম: ৫.৭৪ থেকে ৬.৩২ লক্ষ টাকা
রেনল্ট কুইড ইভোলিউশন এএমটি
স্পোর্টি লুক এবং কমপ্যাক্ট সাইজ দিয়ে যুবসমাজকে আকর্ষণ করার মতো ডিজাইন রয়েছে রেনল্ট কুইড ইভোলিউশন এএমটির।
• ইঞ্জিন: ৯৯৯ সিসি ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন
• পাওয়ার, টর্ক: ৬৭ বিএইচপি পাওয়ার / ৯১ এনএম টর্ক
• মাইলেজ: লিটারে প্রায় ২১.৫ কিমি - ২২.৩ কিমি
• প্রধান ফিচার: রোটারি ডায়াল গিয়ার শিফটার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইবিডি সহ এবিএস, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম।
• বিশেষত্ব: বোল্ড ডিজাইন, ডিজিটাল ফিচার, চালানোর জন্য সুবিধাজনক রোটারি এএমটি ডায়াল।
• অন রোড শুরুর দাম: ৫.৮৫ লক্ষ টাকা
টাটা টিয়াগো পিওর পেট্রোল অটোমেটিক
যারা সেফটিতে বেশি জোর দেন, তাদের জন্য সেরা অপশন টাটা টিয়াগো। এর ফিচারগুলো হলো..
• ইঞ্জিন: ১১৯৯ সিসি রেভোট্রন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন
• পাওয়ার, টর্ক: ৮৫ বিএইচপি পাওয়ার / ১১৩ এনএম টর্ক
• মাইলেজ: লিটারে প্রায় ২০.০৯ কিমি
• সেফটি রেটিং: গ্লোবাল এনসিএপি (Global NCAP)-এ ৪-স্টার সেফটি রেটিং পেয়েছে।
• প্রধান ফিচার: ডুয়াল এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, কর্নার স্টেবিলিটি কন্ট্রোল, পাওয়ার উইন্ডো।
• বিশেষত্ব: অন্যান্য গাড়ির তুলনায় মজবুত বডি বিল্ড, শক্তিশালী ১.২ লিটার ইঞ্জিন, ৪-স্টার সেফটি।
• অন রোড শুরুর দাম: ৭.৪৫ লক্ষ টাকা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

