MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • Chery Cars: একবার চার্জ দিলে পাওয়া যাবে ১৭০০ কিমি রেঞ্জ? ৩ সেকেন্ডে ১০০ কিমি স্পিড, ভারতে আসছে চিনা 'ড্রাগন'

Chery Cars: একবার চার্জ দিলে পাওয়া যাবে ১৭০০ কিমি রেঞ্জ? ৩ সেকেন্ডে ১০০ কিমি স্পিড, ভারতে আসছে চিনা 'ড্রাগন'

Chery Cars: চিনের অন্যতম প্রধান গাড়ি প্রস্তুতকারক সংস্থা Chery Automobile এবার ভারতের বাজারে প্রবেশ করার জন্য তৈরি হচ্ছে। এর জন্য সংস্থাটি তিনটি নতুন গাড়ির ডিজাইন পেটেন্ট রেজিস্টার করেছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 02 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ভারতে আসছে Chery Automobile?
Image Credit : X

ভারতে আসছে Chery Automobile?

চিনের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা Chery Automobile ভারতের বাজারে প্রবেশ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। সেইজন্য সংস্থাটি ভারতের ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) ডিরেক্টরিতে তিনটি নতুন গাড়ির ডিজাইন পেটেন্ট রেজিস্টার করেছে। শোনা যাচ্ছে, JSW Motors-এর মতো ভারতীয় সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে Chery তাদের গাড়ি এখানে লঞ্চ করতে পারে। Chery যে তিনটি মডেলের পেটেন্ট পেয়েছে, সেগুলি হল Fulwin X3L, Lepaos L4, এবং Exeed Exlantix ES7 GT। আশা করা হচ্ছে, এই তিনটি মডেলেই আধুনিক প্রযুক্তি এবং হাই-পারফরম্যান্স দেখা যাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
প্রায় ২১৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ?
Image Credit : X

প্রায় ২১৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ?

Chery-র Fulwin X3L একটি বক্সি ডিজাইনের SUV। এই গাড়িতে সংস্থাটি তাদের Kunpeng Golden REEV (রেঞ্জ এক্সটেন্ডিং ইলেকট্রিক ভেহিকল) প্রযুক্তি ব্যবহার করেছে। এটিতে একটি 33.7 kWh ব্যাটারি প্যাক রয়েছে। গাড়িতে একটি ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন থাকলেও, সেটি গাড়ি চালায় না। শুধুমাত্র ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহৃত হয়। সংস্থার দাবি, সম্পূর্ণ ইলেকট্রিক মোডে এই গাড়ি প্রায় ২১৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। মডেলটির অল-হুইল ড্রাইভ (AWD) মডেলটি প্রায় ৪২২ bhp পাওয়ার জেনারেট করে। এই SUV মাত্র ৪.৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে।

Related Articles

Related image1
Maruti Suzuki Hybrid Models: ৩৫ কিমি মাইলেজ! পরপর ৫টি হাইব্রিড SUV গাড়ি আনছে মারুতি সুজুকি
Related image2
Renault Kiger Offer: ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়? ২০ কিমি মাইলেজ এবং ৬ এয়ারব্যাগও আছে
34
Chery Lepaos L4: স্পোর্টি পেট্রোল SUV
Image Credit : X

Chery Lepaos L4: স্পোর্টি পেট্রোল SUV

Chery-র দ্বিতীয় মডেল Lepaos L4 একটি কমপ্যাক্ট এবং স্পোর্টি SUV। ইলেকট্রিক মডেলের পর, এবার সংস্থাটি পেট্রোল ইঞ্জিনের মডেলটিরও পেটেন্ট পেয়েছে। ক্রোম ফিনিশড গ্রিল, স্প্লিট LED হেডল্যাম্প, স্পোর্টি অ্যালয় হুইল এবং নিচু রুফলাইন এর প্রধান ডিজাইন ফিচার। গাড়ির ভিতরে একটি ১৩.২ ইঞ্চির পোর্ট্রেট টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা রয়েছে। এটিতে একটি ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা ১৪৫ bhp পাওয়ার এবং ২৫৫ Nm টর্ক তৈরি করে।

44
Exeed Exlantix ES7 GT: ৩ সেকেন্ডে ১০০ কিমি গতি
Image Credit : X

Exeed Exlantix ES7 GT: ৩ সেকেন্ডে ১০০ কিমি গতি

Chery-র পেটেন্ট করা তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ মডেলটি হল Exeed Exlantix ES7 GT। এটি একটি শুটিং ব্রেক স্টেশন ওয়াগন টাইপের গাড়ি। মূলত হাই-পারফরম্যান্সের উপর জোর দিয়ে এটি তৈরি করা হয়েছে। গাড়িটিতে ১০০০ভি EV আর্কিটেকচার এবং তিনটি মোটরের সিস্টেম রয়েছে। এটির বিশেষত্ব হল, এটি মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। মডেলটিতে একটি ৪১ kWh ব্যাটারি এবং একটি ১.৫ লিটারের রেঞ্জ এক্সটেন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে। সংস্থাটির দাবি, ব্যাটারি ফুল চার্জ এবং পেট্রোল ট্যাঙ্ক ভর্তি থাকলে এই গাড়ি প্রায় ১,৭০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Royal Enfield Himalayan 750: রয়্যাল এনফিল্ডের নতুন চমক! বাজারে এল Himalayan 750, দাম কত-কী ফিচার?
Recommended image2
Hyundai SUV Offers: হুন্ডাইয়ের নতুন এসইউভিতে ৯৯,৯৮৮ টাকার ছাড়! অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
Recommended image3
Royal Enfield: এবার 250cc বাইক আনছে রয়্যাল এনফিল্ড! লক্ষ্য তরুণ ক্রেতারা, দাম কত হবে?
Recommended image4
Electric Scooter Comparison: রিভার ইন্ডি বনাম আথার রিজতা, পরিবারের জন্য সেরা ইলেকট্রিক স্কুটার কোনটি?
Recommended image5
Hyundai Verna Safety: সুরক্ষায় ইতিহাস গড়ল হুন্ডাই ভার্না, জেনে নিন কী কী সুবিধা মিলবে এই গাড়িতে
Related Stories
Recommended image1
Maruti Suzuki Hybrid Models: ৩৫ কিমি মাইলেজ! পরপর ৫টি হাইব্রিড SUV গাড়ি আনছে মারুতি সুজুকি
Recommended image2
Renault Kiger Offer: ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়? ২০ কিমি মাইলেজ এবং ৬ এয়ারব্যাগও আছে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved