Hybrid SUV Cars in India: ভারতে হন্ডা ZR-V একটি ২.০ লিটার, চার-সিলিন্ডার হাইব্রিড পাওয়ারট্রেন সহ বাজারে আসতে পারে। যা eCVT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত থাকবে। গাড়িটির সম্মিলিত পাওয়ার এবং টর্ক যথাক্রমে ১৮০ bhp এবং ২৪০ Nm। যেহেতু ZR-V একটি আমদানি করা ইউনিট হবে, তাই এর বাইরের এবং ভেতরের ডিজাইন আন্তর্জাতিক মডেলের মতোই হবে বলে মনে করছেন অনেকে।
Hybrid SUV Cars in India: ভারতের গাড়ির বাজারে হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে রেনল্ট, মারুতি সুজুকি, টয়োটা, হুন্ডাই, কিয়া এবং হন্ডার মতো সংস্থাগুলি নতুন মডেলগুলি আনার পর, এই সেগমেন্টে বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। আশা করা যায়, ২০২৬ সালের মধ্যে অন্তত চারটি নতুন হাইব্রিড SUV শোরুমে চলে আসবে।
রেনল্ট ডাস্টার হাইব্রিড
এটি নিশ্চিত যে, রেনল্ট ডাস্টার হাইব্রিড ২০২৬ সালের অক্টোবর মাসের মধ্যে লঞ্চ করা হবে। অন্যদিকে, মারুতি সুজুকি এবং টয়োটা তাদের গ্র্যান্ড ভিটারা এবং হাইরাইডারের থ্রি লেয়ার সিটযুক্ত সংস্করণটি আনবে বলেই আশা করা হচ্ছে। হন্ডা ZR-V ভারতে কবে আসবে, সেই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, এই হাইব্রিড SUV-টি ২০২৬ সালের শেষের দিকে একটি CBU (সম্পূর্ণ তৈরি ইউনিট) হিসেবে বাজারে আসতে পারে।
আবার এমনও সম্ভাবনা রয়েছে যে, মডেলটির লঞ্চ ২০২৭ সালের শুরু পর্যন্ত পিছিয়েও যেতে পারে। চলুন, এই আসন্ন হাইব্রিড SUV-গুলির প্রধান ফিচারগুলি একবার দেখে নেওয়া যাক। রেনল্ট ডাস্টার হাইব্রিডে একটি ১.৮ লিটার, চার-সিলিন্ডারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, ডুয়াল ইলেকট্রিক মোটর এবং একটি ১.৪kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
এই শক্তিশালী হাইব্রিড সিস্টেমটি ১৬০ PS পাওয়ার এবং ১৭২ Nm টর্ক উৎপন্ন করবে। যা গাড়িটিকে তার সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী হাইব্রিড সিস্টেমে পরিণত করবে। হাইব্রিড ব্যাজ ছাড়া ডাস্টার হাইব্রিডের সামগ্রিক স্টাইল, লুক এবং ডিজাইন প্রায় একই থাকবে বলে মনে করা হচ্ছে।
মারুতি/টয়োটা ৭ সিটার SUV
মারুতি সুজুকির আসন্ন প্রিমিয়াম তিনটি সারির SUV-টি গ্র্যান্ড ভিটারার উপর ভিত্তি করে তৈরি হবে। এর প্ল্যাটফর্ম, পাওয়ারট্রেন, ফিচার এবং ডিজাইনের অনেককিছুই গ্র্যান্ড ভিটারার মতো হবে। অর্থাৎ, এটিতে গ্র্যান্ড ভিটারার ১.৫ লিটার অ্যাটকিনসন সাইকেল পেট্রোল ইঞ্জিন থাকবে। যা ১১৫.৬ PS পাওয়ার তৈরি করে। আশা করা হচ্ছে, এই SUV-তে eCVT অটোমেটিক গিয়ারবক্স এবং একটি FWD (ফ্রন্ট-হুইল ড্রাইভ) সিস্টেম থাকবে।
টয়োটাও মারুতি সুজুকির ৭ সিটার SUV-র একটি রিব্যাজড সংস্করণকে বাজারে আনতে পারে। যা টয়োটা আরবান ক্রুজার হাইরাইডারের উপর ভিত্তি করে তৈরি করা হবে। যদিও মডেলটির ডিজাইন কিছুটা আলাদা হবে। ইঞ্জিন এবং ফিচার একই থাকবে বলে আশা করা যায়।
হন্ডা ZR-V
ভারতে হন্ডা ZR-V একটি ২.০ লিটার, চার-সিলিন্ডার হাইব্রিড পাওয়ারট্রেন সহ বাজারে আসতে পারে। যা eCVT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত থাকবে। গাড়িটির সম্মিলিত পাওয়ার এবং টর্ক যথাক্রমে ১৮০ bhp এবং ২৪০ Nm। যেহেতু ZR-V একটি আমদানি করা ইউনিট হবে, তাই এর বাইরের এবং ভেতরের ডিজাইন আন্তর্জাতিক মডেলের মতোই হবে বলে মনে করছেন অনেকে।
এই SUV-তে ডুয়াল-টোন কেবিন থিম, একটি ফ্রি-স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, একটি ওয়্যারলেস চার্জিং প্যাড, একটি সানরুফ, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং ADAS-এর মতো ফিচার থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


