MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • Hero Super Splendor XTEC 2.0: এক লিটার তেলে ছুটবে ৭২ কিমি? বিশাল মাইলেজ এবং সঙ্গে আবার ব্লুটুথ! সস্তায় হিরোর নতুন বাইক

Hero Super Splendor XTEC 2.0: এক লিটার তেলে ছুটবে ৭২ কিমি? বিশাল মাইলেজ এবং সঙ্গে আবার ব্লুটুথ! সস্তায় হিরোর নতুন বাইক

Hero Super Splendor XTEC 2.0: এক লিটারে ৭২ কিমি মাইলেজ আর দারুণ সব ব্লুটুথ ফিচার নিয়ে বাজারে এল হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক ২.০। এই বাইকের দাম ও অন্যান্য সব খুঁটিনাটি জেনে নিন। 

2 Min read
Author : Subhankar Das
Published : May 31 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
হিরোর নতুন বাইকে ৭২ কিমি মাইলেজ
Image Credit : heromotocorp

হিরোর নতুন বাইকে ৭২ কিমি মাইলেজ

নব্বইয়ের দশক থেকে ভারতীয় মধ্যবিত্তের কাছে ‘স্প্লেন্ডার’ একটা আবেগের নাম। সেই হিরো মোটোকর্প এবার বাজারে নিয়ে এল তাদের নতুন হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক ২.০ (Hero Super Splendor XTEC 2.0 price)। বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখে এই মডেলটিতে যোগ করা হয়েছে আলট্রা মডার্ন ফিচার। বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৮৬,৫০০ টাকা। যদিও সেটা জায়গা অনুযায়ী, আলাদা আলাদা হতে পারে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ডুয়াল টোন গ্রাফিক্সে নজরকাড়া লুক
Image Credit : heromotocorp

ডুয়াল টোন গ্রাফিক্সে নজরকাড়া লুক

ডিজাইনের দিক দিয়েও বিশেষ নজর দিয়েছে হিরো। পুরনো মডেলের তুলনায় এটিতে রয়েছে রিফ্রেশড ডুয়াল-টোন গ্রাফিক্স, স্টাইলিশ থ্রিডি এমব্লেম এবং স্পোর্টি রিম টেপ। সবমিলিয়ে, বাইকটিকে একটা প্রিমিয়াম লুক দিয়েছে কোম্পানি। লম্বা সফরের জন্য আরামদায়ক ‘ডুয়াল-টেক্সচার্ড স্টিচড সিট’ ব্যবহার করা হয়েছে এই নতুন মডেলে।

Related Articles

Related image1
Affordable Bikes in India: পিঠে ব্যথা হবে না, মাইলেজেও রাজা! লং রাইডের জন্য সেরা ৫টি বাজেট বাইক
Related image2
Affordable Bikes in India: ভারতের সেরা ৫টি সস্তার বাইক! দাম শুনলে চমকে যাবেন আপনিও
36
এক লিটার তেলে চলবে ৭২ কিমি!
Image Credit : heromotocorp

এক লিটার তেলে চলবে ৭২ কিমি!

বাইক কেনার আগে সবাই প্রথমে মাইলেজের কথা ভাবেন। এই বাইকে রয়েছে ১২৪.৭ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা ১০.৭ বিএইচপি পাওয়ার এবং ১০.৬ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। অ্যাডভান্সড প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন (APFI) এবং হিরোর নিজস্ব i3S টেকনোলজির দৌলতে এই বাইকটি প্রতি লিটারে ৭২ কিলোমিটার মাইলেজ দেবে বলে সংস্থাটি দাবি করছে।

46
স্মার্টফোনের সঙ্গে জুড়বে বাইক
Image Credit : our own

স্মার্টফোনের সঙ্গে জুড়বে বাইক

এই বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি-সহ একটি ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যার মাধ্যমে আপনি বাইকের স্ক্রিনেই ইনকামিং কল, এসএমএস নোটিফিকেশন, মিসড কল অ্যালার্ট এবং ফোনের ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, লো-ফুয়েল অ্যালার্ট এবং মোবাইল চার্জিংয়ের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্টও দেওয়া হয়েছে।

56
সুরক্ষার জন্য রয়েছে বিশেষ ফিচার
Image Credit : our own

সুরক্ষার জন্য রয়েছে বিশেষ ফিচার

আরোহীর সুরক্ষার জন্য হিরো মোটোকর্প বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে। সুপার স্প্লেন্ডার সিরিজে এই প্রথমবার হ্যাজার্ড লাইট দেওয়া হয়েছে, যা ঘন কুয়াশা বা বৃষ্টির সময় খুব কাজে লাগে। ভালো ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক ব্রেক এবং হ্যান্ডেলবারেই একটি ইঞ্জিন কিল সুইচ রয়েছে। আরামদায়ক সফরের জন্য সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে।

66
পছন্দের রঙে নতুন হিরো বাইক
Image Credit : our own

পছন্দের রঙে নতুন হিরো বাইক

এই নতুন বাইকটি মোট পাঁচটি স্টাইলিশ রঙে পাওয়া যাচ্ছে - গ্লসি ব্ল্যাক, ক্যান্ডি ব্লেজিং রেড, ম্যাট অ্যাক্সিস গ্রে, ম্যাট নেক্সাস ব্লু এবং ম্যাট চেস্টনাট ব্রাউন। দেশজুড়ে হিরো মোটোকর্পের শোরুমে এই নতুন এক্সটেক ২.০ বাইকটি বিক্রির জন্য প্রস্তুত। স্টাইল, মাইলেজ এবং কম বাজেটে যারা ভালো বাইক খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো
Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Mileage CNG Cars: মারুতি সুজুকি, হুন্ডাই নাকি টাটা! সস্তায় সবথেকে বেশি মাইলেজ দেয় কোন কোম্পানির সিএনজি গাড়ি?
Recommended image2
লঞ্চ হল বাজাজ Pulsar N160 S এবং N160 SS, ফিচারগুলো মন জয় করবে, দাম কত?
Recommended image3
Kia Offers: একাধিক মডেলে বিরাট ছাড় দিচ্ছে কিয়া! কোন গাড়িতে কত টাকা ডিসকাউন্ট? দেখে নিন
Recommended image4
Tata Nexon Offer: টাটা নেক্সন কিনবেন ভাবছেন? ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার দারুণ সুযোগ
Recommended image5
New SUV Cars: মারুতিকে চ্যালেঞ্জ! Hyundai, Honda, Renault আনছে ৩টি নতুন SUV, কাঁপবে বাজার?
Related Stories
Recommended image1
Affordable Bikes in India: পিঠে ব্যথা হবে না, মাইলেজেও রাজা! লং রাইডের জন্য সেরা ৫টি বাজেট বাইক
Recommended image2
Affordable Bikes in India: ভারতের সেরা ৫টি সস্তার বাইক! দাম শুনলে চমকে যাবেন আপনিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved