Royal Enfield: রয়্যাল এনফিল্ড তাদের জনপ্রিয় ক্যাফে রেসার বাইক কন্টিনেন্টাল জিটি ৬৫০-কে নতুন রূপে বাজারে আনল। নতুন মডেলে LED ইন্ডিকেটর, USB টাইপ-সি চার্জিং পোর্ট এবং কয়েকটি রঙে ব্ল্যাকড-আউট ফিনিশ যোগ করা হয়েছে। তবে ইঞ্জিনে কোনও বদল আনা হয়নি। বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩,৫৮,৪২৭ টাকা থেকে।
Royal Enfield: ভারতের বাজারে বেশ জনপ্রিয় ক্যাফে রেসার বাইক রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৬৫০। এবার এই মডেলটিকে নতুন কিছু আপডেট দিয়ে বাজারে আনল সংস্থাটি। ডিজাইন এবং ফিচারে ছোটখাটো কিছু বদল আনা হয়েছে। নতুন কন্টিনেন্টাল জিটি ৬৫০-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩,৫৮,৪২৭ টাকা থেকে। নতুন মডেলে সবচেয়ে বড় আকর্ষণ হল LED টার্ন ইন্ডিকেটর। পাশাপাশি বাইক চালানোর সময় মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য একটি USB টাইপ-সি চার্জিং পোর্টও যোগ করা হয়েছে। ইন্সট্রুমেন্ট কনসোলের চারপাশে কালো ফিনিশ বাইকটিকে আরও ডার্ক লুক দিচ্ছে।
Rocker Red এখন আরও আকর্ষণীয়
Hero HF Deluxe: মাত্র ৫৯,৯৯৯ টাকায় নতুন বাইক? সস্তায় বিশাল মাইলেজ এবং চোখধাঁধানো ফিচার!
Rocker Red রঙের ভ্যারিয়েন্টটিতে বেশ কিছু পরিবর্তন চোখে পড়বে। এটির ইঞ্জিন এবং এক্সজস্ট পাইপে এখন কালো রঙের ফিনিশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে কালো রঙের কাস্ট অ্যালয় হুইল। ফলে Apex Grey ভ্যারিয়েন্টের মতোই এটিও একটি ব্ল্যাকড-আউট লুক পেয়েছে। তবে British Racing Green এবং Mr. Clean রঙের মডেলে আগের মতোই পলিশ করা ইঞ্জিন ফিনিশ এবং ক্লাসিক স্পোক হুইল রাখা হয়েছে। Apex Grey হল Rocker Red-এর উপরের ভ্যারিয়েন্ট এবং Mr. Clean এই সিরিজের সবচেয়ে দামি মডেল।
ইঞ্জিনে কোনও বদল নেই
বাইকের ইঞ্জিনে কোনও পরিবর্তন আনা হয়নি। নতুন কন্টিনেন্টাল জিটি ৬৫০-তেও আগের মতোই ৬৪৮ সিসি প্যারালাল-টুইন, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ৭,১৫০ আরপিএম-এ সর্বোচ্চ ৪৭ এইচপি শক্তি এবং ৫,২৫০ আরপিএম-এ ৫২.৩ এনএম টর্ক তৈরি করে। এতে ৬-স্পিডের গিয়ারবক্স রয়েছে। বাইকটির স্টিল টিউবুলার ডাবল ক্রেডল ফ্রেমটি হ্যারিস পারফরম্যান্সের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে।
সাসপেনশন ও ডিজাইন
Low Budget Bikes: কম বাজেটে সেরা Dual Channel ABS বাইক কোনগুলি? দেখুন তালিকা
সাসপেনশনের ক্ষেত্রে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে গ্যাস-চার্জড টুইন শক অ্যাবজরবার রয়েছে। বাইকের আকর্ষণীয় ফুয়েল ট্যাঙ্ক, নিচু ক্যাফে রেসার রাইডিং পজিশন এবং স্পোর্টি ডিজাইন নতুন মডেলেও বজায় রাখা হয়েছে।
কোন মডেলের দাম কত?
Rocker Red এবং British Racing Green ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৩,৫৮,৪২৭ টাকা। Apex Grey মডেলের দাম ৩,৮০,৯২১ টাকা এবং Mr. Clean মডেলের দাম ৩,৮৭,৬৬৭ টাকা। ১৯৫০-৬০ দশকের ক্যাফে রেসার বাইকের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে কন্টিনেন্টাল জিটি ৬৫০ তৈরি করা হয়েছে। নতুন কিছু ফিচার যোগ করা হলেও, রয়্যাল এনফিল্ড বাইকটির মূল ইঞ্জিন এবং মেকানিজমে কোনও পরিবর্তন আনেনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


