- Home
- Auto
- Top 5 Best Scooters: ভারতের বাজারে সেরা পাঁচটি স্কুটার কোনগুলি? যে মডেলগুলির বিক্রি সবথেকে বেশি
Top 5 Best Scooters: ভারতের বাজারে সেরা পাঁচটি স্কুটার কোনগুলি? যে মডেলগুলির বিক্রি সবথেকে বেশি
Top 5 Best Scooters: ভারতের স্কুটারের বাজারে Honda Activa নিজের প্রথম স্থান ধরে রেখেছে। ঠিক তারপরেই রয়েছে TVS Jupiter এবং Suzuki Access 125।

প্রতি মাসে ভারতে লক্ষ লক্ষ টাকার স্কুটার
ভারতে স্কুটার শুধু যাতায়াতের একটা মাধ্যম নয়, এটি এখন প্রত্যেক পরিবারের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। অফিস যাওয়া, বাচ্চাদের স্কুলে ছাড়া বা সবজি-মুদিখানার জিনিসপত্র কেনা, শহরের ট্র্যাফিকে বাইকের চেয়ে স্কুটার চালানো অনেক সহজ। বিশেষ করে মহিলা এবং বয়স্কদের জন্য তো বটেই। সেই কারণেই প্রতি মাসে ভারতে লক্ষ লক্ষ টাকার স্কুটার বিক্রি হয়।

হন্ডা অ্যাক্টিভা (Honda Activa)
টিভিএস জুপিটার (TVS Jupiter)
হন্ডা অ্যাক্টিভার সরাসরি প্রতিযোগী টিভিএস জুপিটার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটিপ্রায় ১,৪৮,৫৯৫টি ইউনিট বিক্রি করেছে। আরামদায়ক সিট, ভালো লেগ-স্পেস, বড় স্টোরেজ এবং দুর্দান্ত মাইলেজের কারণে মধ্যবিত্ত পরিবারগুলো জুপিটারকে বেশি পছন্দ করে।
Electric Scooter Warranty: ব্যাটারির চিন্তা এবার শেষ! ১ লক্ষ কিমি ওয়ারেন্টি দিচ্ছে এই স্কুটি?
সুজুকি অ্যাক্সেস ১২৫ (Suzuki Access 125)
১২৫সিসি ইঞ্জিন সেগমেন্টে সুজুকিঅ্যাক্সেস তার আধিপত্য বজায় রেখেছে। সম্প্রতি ৮২,৫০৫ ইউনিট বিক্রি করে এটি গত বছরের তুলনায় প্রায় ২১% বেশি বৃদ্ধি রেকর্ড করেছে। যারা ক্লাসিক লুকের সঙ্গে ভালো পিকআপ এবং মাইলেজ চান, তাদের জন্য অ্যাক্সেস ১২৫ একটি সেরা পছন্দ।
Ather Konarc: ২০০ কিমি রেঞ্জ, একাধিক নতুন ফিচার! এসে গেল বহু প্রতীক্ষিত ইলেকট্রিক স্কুটার
টিভিএস আই-কিউব (TVS iQube)
বাজাজ চেতক (Bajaj Chetak)
একসময় ভারতীয়দের প্রিয় স্কুটার 'চেতক' এখন ইলেকট্রিক অবতারে ফিরে এসে বাজার কাঁপাচ্ছে। এই স্কুটারটি প্রায় ৪৭,১৮৪ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর এই সময়ে মাত্র ১১,৫৮৪ ইউনিট বিক্রি হয়েছিল। এর মেটাল বডি এবং প্রিমিয়াম লুক গ্রাহকদের মন জয় করে নিয়েছে। আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী, আপনি উপরের সেরা ৫টি স্কুটার থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

