MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • 10 Years Warranty Scooter: একবার কিনলে ১০ বছর নিশ্চিন্ত! কোন স্কুটারে মিলছে এই দুর্দান্ত অফার?

10 Years Warranty Scooter: একবার কিনলে ১০ বছর নিশ্চিন্ত! কোন স্কুটারে মিলছে এই দুর্দান্ত অফার?

10 Years Warranty Scooter: দেশের একাধিক বড় স্কুটার কোম্পানি ১০ বছর পর্যন্ত, এক্সটেন্ডেড ওয়ারেন্টির অফার দিচ্ছে। ফলে, একবার স্কুটার কিনলে দীর্ঘদিন নিশ্চিন্ত থাকতে পারবেন গ্রাহকরা।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 02 2026, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
১০ বছর পর্যন্ত, ওয়ারেন্টি?
Image Credit : Google

১০ বছর পর্যন্ত, ওয়ারেন্টি?

একবার স্কুটার কিনেই কি বছরের পর বছর নিশ্চিন্তে চালানো সম্ভব? যারা প্রতিদিনের যাতায়াতের জন্য একটি মজবুত ও নির্ভরযোগ্য স্কুটার খুঁজছেন, তাদের জন্য নিঃসন্দেহে সুখবর। বাজারের কয়েকটি বড় কোম্পানি এখন ১০ বছর পর্যন্ত, ওয়ারেন্টি দিচ্ছে। স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির সঙ্গে এক্সটেন্ডেড ওয়ারেন্টি বেছে নিলেই দীর্ঘ সময়ের সুরক্ষা পাওয়া সম্ভব।

25
প্রতিদিনের ট্র্যাভেলের সেরা অপশন?
Image Credit : Google

প্রতিদিনের ট্র্যাভেলের সেরা অপশন?

হন্ডার অ্যাক্টিভা ১১০ মডেলে ৩ বছর বা ৩৬,০০০ কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি বজায় থাকে। এরপরেও অতিরিক্ত ৭ বছরের ওয়ারেন্টি নেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ, মোট ১০ বছরের সুরক্ষা পাওয়া যেতে পারে। প্রতিদিন যারা ট্র্যাভেল করেন, তাদের জন্য এটি একটা বড় স্বস্তির বিষয়।

Related Articles

Related image1
Zelio Logix Cargo E Scooter: মাত্র ৫৬,৫৫১ টাকায় নতুন কার্গো ই-স্কুটার, ১৫০ কেজি লোড ক্ষমতা?
Related image2
Bajaj Electric Scooter Launched: বাজাজ বাজারে আনছে সাশ্রয়ী ই-স্কুটার! যা মাইলেজ ও লুকে বাকিদের কাত করতে পারে
35
৭ বা ১০ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি
Image Credit : our own

৭ বা ১০ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি

সুজুকির বার্গম্যান স্ট্রিট এবং অ্যাক্সেস ১২৫ মডেলে ২ বছর বা ২৪,০০০ কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পাওয়া যায়। কোম্পানিটি অল্প খরচে ৭ বা ১০ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি বেছে নেওয়ার সুবিধাও দিচ্ছে। যারা স্কুটারটি লম্বা সময়ের জন্য ব্যবহার করতে চান, তাদের জন্য এটি খুবই কাজের হতে পারে।

45
১১০সিসি বা তার বেশি পাওয়ারফুল মডেল
Image Credit : TVS Motors

১১০সিসি বা তার বেশি পাওয়ারফুল মডেল

টিভিএস মোটর কোম্পানির জুপিটার ১১০ মডেলে ২ বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি রয়েছে। ১১০সিসি বা তার বেশি পাওয়ারফুল মডেলগুলির জন্য ৫ বছর পর্যন্ত, এক্সটেন্ডেড ওয়ারেন্টি স্কিমও পাওয়া যায়। এই স্কুটারের নির্ভরযোগ্যতা এবং কম রক্ষণাবেক্ষণের খরচ মডেলটির মূল আকর্ষণ।

55
নির্ভরযোগ্য সার্ভিস নেটওয়ার্ক
Image Credit : GaadiWaadi

নির্ভরযোগ্য সার্ভিস নেটওয়ার্ক

হিরো মোটোকর্পের ডেস্টিনি ১১০ স্কুটারের ক্ষেত্রে ৫ বছর বা ৫০,০০০ কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকে। একইভাবে কোম্পানির অন্যান্য স্কুটার ও মোটরসাইকেল মডেলগুলিতেও লম্বা সময়ের ওয়ারেন্টি দেওয়া হয়। দীর্ঘমেয়াদী সুরক্ষা, কম রক্ষণাবেক্ষণের খরচ এবং নির্ভরযোগ্য সার্ভিস নেটওয়ার্ক এই মডেলগুলোকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
Renault Duster 2026: একেবারে নতুন লুকে ফিরছে ডাস্টার! চোখ ধাঁধানো ফিচার, দাম কত?
Recommended image2
Electric Cars: দুর্দান্ত রিসেল ভ্যালু, এই ৫টি সস্তার ইলেকট্রিক গাড়ি কিনলে ঠকবেন না!
Recommended image3
বাজার কাঁপাতে প্রস্তুত Tata Harrier EV, জেনে নিন কী কী সুবিধা মিলবে এই গাড়িতে
Recommended image4
Honda Shine 100: মাত্র ৬৪ হাজারে বাইক, মাইলেজ ৬৫ কিমি! হিরো-কে টেক্কা দিতে হাজির হন্ডা?
Recommended image5
High Mileage CNG Cars in India: এক লিটারে ৩৪ কিমি মাইলেজ! পয়সা বাঁচানো সেরা ৫টি সিএনজি গাড়ি কোনগুলি?
Related Stories
Recommended image1
Zelio Logix Cargo E Scooter: মাত্র ৫৬,৫৫১ টাকায় নতুন কার্গো ই-স্কুটার, ১৫০ কেজি লোড ক্ষমতা?
Recommended image2
Bajaj Electric Scooter Launched: বাজাজ বাজারে আনছে সাশ্রয়ী ই-স্কুটার! যা মাইলেজ ও লুকে বাকিদের কাত করতে পারে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved