- Home
- Auto
- TVS Jupiter vs Honda Activa: পরিবারের সঙ্গে সফরের জন্য সেরা স্কুটার কোনটি? হন্ডা অ্যাক্টিভাকে টেক্কা দিচ্ছে টিভিএস জুপিটার
TVS Jupiter vs Honda Activa: পরিবারের সঙ্গে সফরের জন্য সেরা স্কুটার কোনটি? হন্ডা অ্যাক্টিভাকে টেক্কা দিচ্ছে টিভিএস জুপিটার
TVS Jupiter vs Honda Activa: পরিবারের সঙ্গে রোজ যাতায়াতের জন্য স্কুটার কিনবেন ভাবছেন? লম্বা মানুষদের চালানোর সুবিধা, আরামদায়ক সিট আর দারুণ সব ফিচারের কারণে নজর কাড়ছে টিভিএস জুপিটার।

পরিবারের ব্যবহারের জন্য সেরা টিভিএস জুপিটার
পরিবারের সবার ব্যবহারের জন্য স্কুটার বাছার সময় সিটের আরাম, চালানোর জায়গা আর ব্যালেন্সের মতো বিষয়গুলো খুব জরুরি। সেইদিক থেকে টিভিএস জুপিটার দারুণ অপশন। বিশেষ করে লম্বা মানুষদের চালানোর সময় হাঁটুতে হ্যান্ডেল ঠোকার মতো সমস্যা এই স্কুটারের ডিজাইনে হয় না। হন্ডা অ্যাক্টিভা 5G-র তুলনায় জুপিটারে বেশ কিছু বাড়তি সুবিধাও রয়েছে।

বাড়তি কী কী সুবিধা রয়েছে?
হন্ডা অ্যাক্টিভা 5G-র সঙ্গে তুলনা করলে টিভিএস জুপিটারে বাইরে থেকে ফুয়েল ভরার সুবিধা, ফুয়েল ওয়ার্নিং আর অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এর সিটটাও আগের চেয়ে বেশি আরামদায়ক। এছাড়াও জুপিটারের ZX ভ্যারিয়েন্টে সামনে ডিস্ক ব্রেক রয়েছে। রোজকার ব্যবহারে এসব ফিচার চালকদের অনেকটাই সুবিধা দেবে।
যাতায়াতে বাড়তি আরাম
জুপিটারের সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। রাস্তার ঝাঁকুনি কমিয়ে মসৃণ সফরের অভিজ্ঞতা দিতেই এই ব্যবস্থা। এছাড়াও এতে ১২ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। যাতায়াতের সময় স্কুটারের ব্যালেন্স ও নিয়ন্ত্রণ ঠিক রাখতে এগুলো সাহায্য করে। ফলে, শহরের রাস্তার পাশাপাশি রোজকার সফরেও আরামদায়ক অভিজ্ঞতা পাবেন।
লেগ স্পেস বড়, স্টোরেজ কম
দুটো স্কুটারের তুলনা করলে টিভিএস জুপিটারে পা রাখার জায়গায় বেশ কিছুটা বেশি স্পেস রয়েছে। পরিবারের সঙ্গে যাওয়ার সময় এই সুবিধাটা বেশ কাজে লাগে। তবে সিটের তলার স্টোরেজের দিক থেকে অ্যাক্টিভা 5G এগিয়ে রয়েছে। জুপিটারে মাত্র ১৭ লিটারের স্টোরেজ স্পেস দেওয়া হয়। অর্থাৎ লেগ স্পেসে জুপিটার এগিয়ে থাকলেও স্টোরেজ স্পেসে সামান্য খামতি রয়েছে।
কোন স্কুটারটা বেছে নেবেন?
লম্বা মানুষজন, যাঁরা বড় লেগ স্পেস আর আরামদায়ক সিট খুঁজছেন, তাঁরা টিভিএস জুপিটার দেখতে পারেন। অন্যদিকে যাঁরা স্টোরেজ স্পেসকে বেশি গুরুত্ব দেন, তাদের হন্ডা অ্যাক্টিভা 5G-র সঙ্গে তুলনা করে দেখা উচিত। তাই পরিবারের কী প্রয়োজন, চালকের উচ্চতা, সফরের দূরত্ব আর পছন্দের ফিচারের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

