এবার বলি, টলি ছেড়ে দক্ষিণে পাড়ি দিয়েছেন অভিনেত্রী রাইমা সেন অগ্নি সিরাগুগাল ছবি দিয়ে দক্ষিণে অভিষেক হল অভিনেত্রীর খোলা পোশাকে দীপ্ত চাহনিতে পোস্টারে নজর কেড়েছেন রাইমা জনপ্রিয় তামিল অভিনেতা অরুণ বিজয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি

টলিউড দাপানো অভিনেত্রী এবার সোজা পাড়ি দিলেন দক্ষিণে। টলিউডে সম্পূর্ণ নিজের পরিচিতিতে প্রথম সারিতে নিজের জায়গা দখল করে নিয়েছেন টলিউড অভিনেত্রী রাইমা সেন । মা, ঠাকুমা কারোর পরিচিতেতেই তিনি পরিচিত নন ইন্ডাস্ট্রিতে। শুধু টলিউড নয়, বলিউডেও সমান ভাবে অভিনয়ের ছাপ রেখেছেন রাইমা। এবার বলি, টলি ছেড়ে দক্ষিণে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

আরও পড়ুন-রাণুর ডুপ্লিকেট মিলল গুয়াহাটিতে,গলা দিয়ে বেরিয়ে এল 'তেরি মেরি কাহানি'...

'অগ্নি সিরাগুগাল' ছবি দিয়ে দক্ষিণে অভিষেক হল অভিনেত্রীর। জনপ্রিয় তামিল অভিনেতা অরুণ বিজয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবি স্মিতার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। ছবির পরিচালক নবীন এম রাইমার এই লুক প্রকাশ করার পরই রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডায়ায়। উন্মুক্ত বক্ষে, দীপ্ত চাহনিতে নজর কেড়েছেন তিনি। তবে এই প্রথমবারই নয়, এর আগে খোলামেলা সাহসী পোশাকে নিজেকে মেলে ধরেছিলেন অভিনেত্রী। রাইমা এবং অরুণ ছাড়াও ছবিতে বিজয় অ্যান্টনি এবং আকসারা হাসানকে দেখা যাবে।

আরও পড়ুন-শাশ্বতের বদলে নয়া চমক, আবারও পর্দায় ফিরছেন'বব বিশ্বাস'...

সদ্যই দ্বিতীয় পুরুষ ছবির শ্যুটিং শেষ করেছেন রাইমা। আর তারপরেই পাড়ি দিলেন দক্ষিণে। ইতিমধ্যেই কলকাতা ও চেন্নাইয়ের প্রথম পর্যায়ের শ্যুটিং শেষ হয়েছে। ছবির বেশিরভাগ দৃশ্য জুড়েই অ্যাকশন রয়েছে। ছবির দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং হবে মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং কাজাকাস্তানে। সম্ভবত, এটিই প্রথম ভারতীয় ছবি যেটির শুটিং হবে কাজাকাস্তানে। বাংলা ছবিতে একের পর এক অভিনয় করে তিনি দর্শকমন জিতে নিয়েছিলেন, এবার সেই প্রভাব তামিলে কতটা পড়বে এখন সেটাই দেখার বিষয়।