বিয়ের পরই নীলামনের কোল এসে হাজির ছোট্ট কন্যা সন্তান ভিডিও শেয়ার করে মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ইমন  আদরের পোষ্যকেই নিজের মেয়ে বলে দাবি করেছেন ইমন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও

নতুন বছরেই নতুন জীবন শুরু করেছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। দেখতে দেখতে সময় কীভাবে যে চলে যায় তা যেন টের পাওয়া যায় না। গত বছর পুজোতেই ফিল্মি কায়দায় বাগদান পর্ব সেরেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। তারপরেই আইনি মতে বিয়েও সেরেছেন নীলাঞ্জন ঘোষের সঙ্গে । চলতি বছরের ২ ফেব্রুয়ারি টলিউডের মিউজিক্যাল জুটির চারহাত এক হয়েছে। সদ্যই বিয়ের একমাস পার হয়নি এর মধ্যেই টলিপাড়ার অন্দরে জোর কানাঘুষো চলছে ইমনকে নিয়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-এবার 'দমবন্ধ ' হয়ে আসছে মিমির, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সাহায্য়ের আর্তি সোশ্যাল মিডিয়ায়...

বিয়ের কয়েক দিন যেতে না যেতেই নীলামনের কোল এসে হাজির ছোট্ট কন্যা সন্তান। ইতিমধ্যেই স্বামীর সঙ্গে খুনসুটিও শুরু করে দিয়েছেন একরত্তি মেয়ে। সবে তো বিয়ে হল, তবে এর মধ্যে আবার সন্তান এল কোথা থেকে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। আসল বিষয়টি জানার জন্য যেন কৌতুহল বাড়ছে নেটিজেনদের মধ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে কৌতুহলকে খোলসা করে মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ইমন চক্রবর্তী। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

View post on Instagram

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন ইমনের স্বামী নীলাঞ্জন। এবং তাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়েছে আদরের কন্যা। ভিডিওটি পোস্ট করে ইমন লিখেছেন বাপ কা বেটি। আর তা দেখেই জল্পনা শুরু হয়েছে। আদরের পোষ্য যে সন্তানসম তা পশুপ্রেমী ছাড়া আর কেউই বোঝে না। ভিডিওটিতে আদরের পোষ্যকেই নিজের মেয়ে বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ইমন। নেটদুনিয়ার হটকেক এই ভিডিও।