প্রেমে পড়েই শুরু সেলিব্রেশনের নেশা শরীরের রূপোলি আভা নিয়ে শুরু মধুমিতার উদযাপন  উন্মুক্ত অ্যাবস ফ্লন্ট করেই টলি ডিভার ভাইরাল পোস্ট এক তীরে কি তবে দুই নিশানা মধুমিতার

প্রেমে পড়েই শুরু সেলিব্রেশনের নেশা। শরীরের রূপোলি আভা নিয়ে শুরু মধুমিতা শুরু করলেন উদযাপন। তবে কার প্রেমে পড়লেন তিনি। এই নিয়ে অসংখ্য প্রশ্ন নেটিজেনদের। তাঁর ভক্তরা সর্বদা এই জানার জন্যই বারে বারে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের দিকে চেয়ে বসে থাকে। বিবাহ বিচ্ছেদের পর মধুমিতার হাল হকিকত জানার জন্যই অধীর আগ্রহে বসে থাকে তারা। তবে মধুমিতাও জানেন 'স্মার্টপ্লে' করতে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে দেখা যায় না তাঁকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তবে তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে পাওয়া যায় অন্য গন্ধ। প্রায়সই এমন জটিল ক্যাপশন দিয়ে ছবি ভিডিও পোস্ট করেন তা দেখে আকাশ পাতাল ভাবতে শুরু করে ভক্তরা। এবারও তেমন পোস্ট করলেন মধুমিতা। রূপোলি রঙের লেহেঙ্গায় সেজে উঠে প্রেম উদযাপন করলেন তিনি। রূপোলি লেহেঙ্গায় ফ্ল্যাট অ্যাবস ফ্লন্ট করছেন। যেখানে স্বাভাবিকভাবেই নজর গিয়েছে ভক্তদের। এ যেন এক ঢিলে দুই পাখি। 

আরও পড়ুনঃ'দিদি প্লেন কবে চালাবে আবার', চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে 'তিতলি'র নায়িকা, মুখ খুললেন অভিনেত্রী

View post on Instagram

ক্যাপশনে লিখেছেন, 'কী উদযাপন করছি, কিছুই না শুধু প্রেম।' সৌরভের সঙ্গে বিয়ে ভাঙার পর মধুমিতার জীবনে অন্য কোনও পুরুষের আগমণ হয়েছে কি না সেই জানার জন্য ব্যস্ত সকলে। সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি করলেও পাওয়া যায় না কাউকে। তবে কি এখনও হ্যাপিলি সিঙ্গেল মধুমিতা। একাংশ ভক্তরা অবশ্য মানতে নারাজ। তাদের অনুমান, এমন সুন্দরী, কম বয়সী অভিনেত্রীর সিঙ্গেল থাকা একেবারেই সম্ভব নয়।