মিমির গান আঞ্জানার এক বছর পূর্তিতেই এই উপহারের বন্দবস্ত করেছেন  যার জন্য একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে ভক্তদের সাবস্ক্রাইব করতে হবে তাঁর ইউটিউব চ্যানেলকেও ইতিমধ্যেই মিমি প্রকাশ্যে আনলেন প্রশ্নগুলি

মিমি নিয়ে আসছে ভক্তদের জন্য বিশেষ উপহার। উপহারের সঙ্গে জড়িয়ে রয়েছে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেল এবং সঙ্গীতের পথ। বছর দুয়েক ধরে তিনি নিজের অভিনয় দক্ষতা ছাড়াও গানের প্রতিভাও প্রকাশ্যে এনেছেন সকলের। যার জেরে তাঁর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে। ফলোয়াড়ের সংখ্যা, ভক্তদের সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃকেকেআর-এর সমর্থনে ঋতাভরী, আইপিএলে বাড়ল গ্ল্যামারের ডোজ

মিমির গান আঞ্জানার এক বছর পূর্তিতেই এই উপহারের বন্দবস্ত করেছেন। যার জন্য একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে ভক্তদের। সাবস্ক্রাইব করতে হবে তাঁর ইউটিউব চ্যানেলকেও। চোখ রাখতে হবে তাঁর ইনস্টা পেইজে। সম্প্রতি প্রকাশ্যে আনলেন প্রতিযোগিতার প্রশ্নগুলি। 

আরও পড়ুনঃ'আলো ছায়া' ছায়া একেবারে পাক্কা 'দিদি', কত পয়েন্ট পেয়ে জিতেছিলেন রিয়্যালিটি শো-তে

View post on Instagram

আরও পড়ুনঃএকান্তে কাকে খুঁজছেন মনামী, প্রকাশ পেল অভিনেত্রীর মিষ্টি হাসিতে

নিজের ইনস্টাগ্রামে ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলি রেখেছেন তিনি। ইতিমধ্যেই একের পর এক জবাবে ভরিয়ে দিচ্ছে ভক্তরা। প্রতিযোগিতা চলছে জোর কদমে। কলকাতার রাস্তায় রাতের অন্ধকারে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। অভিযোগ দায়ের করে গ্রেফতারও করান সেই হেনস্তাকারীকে। মিমির উচিত শিক্ষায় সেই ট্যাক্সি চালককে কয়েকদিন রাত কাটাতে হয়েছে জেলের চার দেওয়ার মাঝেই।