শহরে এল সোমু মিত্রের  নতুন ছবি ও মিউজিক ভিডিও সম্প্রতি শহরে 'চোর','পকেটমার' ছবিটি দেখানো হয়েছে এই ছবিগুলি সমাজে মূলস্রোতে ফেরানোর গল্প নিয়েই তৈরি 'সুন্দরী কমলা' ভিডিওটিতে গান গেয়েছে, পৌলমি ঘোষ   


সম্প্রতি শহরে দক্ষিণ কলকাতার লায়ন ক্লাবে, সোমু মিত্রের পরিচালিত 'পকেটমার', 'চোর 'ছবিটি দেখানো হয়েছে। এবং তার সঙ্গে দেখানো হয়েছে'সুন্দরী কমলা' নামের একটি মিউজিক ভিডিও। ইতিমধ্য়েই পরিচালকের এই ছবি গুলি বিভিন্ন পুরষ্কারে ভূষিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, ফাটা অন্তর্বাসের বিতর্কিত ছবিতে হট দিশা, ভক্তদের নজরে আটকে অভিনেত্রীর প্রোফাইলে

 মূলত এই ছবিগুলি সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার গল্প নিয়েই তৈরি করা হয়েছে। 'পকেটমার' ছবিতে, মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন, জয়জিত বন্দ্য়োপাধ্য়ায় এবং সোনালী চৌধুরী। ইতিমধ্য়েই দেরাদুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির তকমা পেয়েছে। অপরদিকে সোমু মিত্রের পরিচালিত চোর ছবিটিতে অভিনয় করেছেন, অমিতাভ ভট্টাচার্য, জ্য়াক এবং পরিচালক নিজেই। এই ছবিটিও আন্তর্জাতিক সম্মান প্রাপ্ত। এই ছবির গল্পটিও সমাজের একজন অপরাধীকে সংশোধনের পথ দেখায়, তাঁর বিবেককে জাগ্রত করার মধ্য় দিয়ে। 

আরও পড়ুন, দাম বাড়ায় পেঁয়াজ ছাড়াই রান্না অক্ষয় গৃহিণীর, মুহূর্তে ভাইরাল টুইঙ্কেলের পোস্ট

'সুন্দরী কমলা' গানের ভিডিওটিতে মিউজিক পুননির্মান করেছেন, দেবব্রত মজুমদার। এখানে গান গেয়েছে, পৌলমি ঘোষ। বাংলা সিনে উৎসব দিল্লি এবং দেরাদুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই মিউজিক ভিডিওটি সেরা ভিডিও-র সম্মান পেয়েছে।