সবসময় বাবাকে পাশে পেয়েছেন কোয়েল বাবাই শিখিয়েছে তাঁকে কীভাবে ব্যালন্স করে চলতে হয় জীবনে অনেক ঝড় এসেছে পরিস্থিতির সামনে রুখে দাঁড়িয়ে সম্রর্ক বাঁচিয়েছেন 

একদিকে পরিবার অন্য দিকে শ্যুটিং জগত। দুইয়ের মধ্যে তাল মিলিয়ে চলাটা নেহাতই কঠিন। শ্যুটিং মানে দশটা-পাঁচটার চাকরি নয়। একের পর এক ডেট, বাড়ির বাইরে থাকা মাসের পর মাস। তবে কোয়েল মল্লিকের বাড়ির ছবিটা ঠিক এমন নয়। তাঁর পরিবারের সকলেই শ্যুটিং জীবনের সঙ্গে অভ্যস্থ। পাশাপাশি রানেও একইভাবে সিনে জগতের সঙ্গে যুক্ত। তাই কোয়েল মল্লিককে খুব একটা সমস্যার মধ্যে কখনই পড়তে হয়নি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'ভাগ্যিস সলমন সিনেমার জগতে চলে এসেছিল', কেন সচিনকে বলেছিলেন ভাইজান

কোয়েল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কিছুটা সময় নির্দিষ্ট করে পরিবারের জন্য রাখা প্রয়োজন। আর এই ভারসাম্য বজায় রাখাটা শিখিয়েছে তাঁকে বাবা। যখন তিনি সেটে থাকেন তখন তিনি স্টার। কিন্তু যখন তিনি থাকেন পরিবারের মানুষগুলোর সঙ্গে তখন এক কথায় বলতে গেলে সাধারণ একটি মেয়ে। রানের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর তা কখনই তিনি ফলাও করে বোঝাতে পছন্দ করেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা যেন এক আঘাত হয়ে নেমে আসে। 

সবই ঠিক চলছিল। এমন সময় মিডিয়ায় উঠে আসে কোয়েল ও রানের বিচ্ছেদের কথা। দেখে অবাক হয়ে ছিলেন কোয়েল। তখন কাছের মানুষেরাই বুঝিয়েছিল, এখন অনেক ঝড় যাবে যা সম্পর্ক ভেঙেও দিতে পারে, তাই এসবে কান না দিয়ে নিজের মত করে ভালো থাকতে হবে। আর কোয়েল মল্লিকের কথায় তাঁর বাবা সব সময় সব সিদ্ধান্তে পাশে থেকেছেন। শিখিয়েছিলেন ঠিক ভুলের হিসেবটাও। আর সেই পথে হেঁটে দুই জগত দিব্যি সামলাচ্ছেন এখন কোয়েল মল্লিক। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা