করোনামুক্ত হয়ে দীর্ঘদিন বাদে পুরোনো রুটিনে ফিরলেন কোয়েল মল্লিক সম্প্রতি নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী করোনা লড়াইয়ে জিতেই তড়িঘড়ি করে শরীরচর্চায় মন দিয়েছেন অভিনেত্রী  মুহূর্তের মধ্যে কোয়েলের এই পোস্ট নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়

করোনার থেকে ব্রাত্য নয় টলিউড। একের পরে এক উজ্জ্বল ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই কোভিড-১৯ -এ আক্রান্ত হয়েছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক সহ তার গোটা পরিবার। নিজেই টুইটারে সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কোয়েল মল্লিক, নিসপাল, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক সকলেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অবশেষে করোনামুক্ত হয়ে দীর্ঘদিন বাদে পুরোনো রুটিনে ফিরলেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-কে এই 'গুঞ্জন সাক্সেনা', জেনে নিন কার্গিল গার্ল-এর ইতিহাস...

সম্প্রতি নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি দেখেই বোঝা যাচ্ছে শরীরচর্চায় মন দিয়েছেন অভিনেত্রী। কারণ মাঝখানে দীর্ঘ ১ বছরেরও বেশি বিরতি হয়ে গেছে। আর নয়, এবার শুরু শরীরচর্চা। দেখে নিন পোস্টটি,

Scroll to load tweet…

আরও পড়ুন-ক্যান্সারের থাবায় মৃত্যু মা নার্গিস থেকে প্রথম স্ত্রীর, জেনে নিন দত্ত পরিবারের মারণরোগের ইতিহাস...

নিজের শরীরচর্চার ছবি পোস্ট করে একটি ক্যাপশনও লিখেছেন কোয়েল। তিনি জানিয়েছেন, 'প্রায় একবছর পর পুরোনো রুটিনে ফিরলাম। ফের শুরু, নো পেন নো গেইন'। মুহূর্তের মধ্যে কোয়েলের এই পোস্ট নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। কোয়ারেন্টাইন শেষ করে করোনা লড়াইয়ে জিতেই তড়িঘড়ি করে শরীরচর্চায় মন দিয়েছেন অভিনেত্রী।সদ্যই মা হয়েছে কোয়েল মল্লিক। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে বলে জানা গেছে।