সুশান্তের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করেছেন হাজারো জল্পনার মধ্যেই সামনে এসেছে অভিনেতা  সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যাই উল্লেখ করা হয়েছে  জানা গিয়েছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ-এর একটি টিম অভিনেতার মৃত্যুর তদন্তের দায়িত্ব নিয়েছেন

সত্যিই কি আত্মহত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন? এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে হাজারো রহস্য। তবে ব্যোমকেশের মৃত্যুর রহস্যেকর জট কে খুলবে? সুশান্তের মৃত্যুর খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এমনকী সুশান্তের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করেছেন। হাজারো জল্পনার মধ্যেই সামনে এসেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-মরদেহ আসবে না বিহারে, সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ে...

গতকাল শেষরাতে সূত্র থেকে জানা গিয়েছে সুশান্তের পোস্টমর্টামের রিপোর্ট থেকে পুলিশও প্রাথমিক ভাবে জানিয়েছেন, আত্মহত্যায় মৃত্যু হয়েছে সুশান্তের। কারণ তার শরীর থেকে কোনও রকমেরই ড্রাগস বা অন্য কোনও বিষ পাওয়া যায়নি। শুধু তাই নয়, পুলিশ আরও জানিয়েছেন সুশান্তের ঘর থেকে মেলেনি কোনও সন্দেহভাজন জিনিস। সুতরাং এটি আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যাই উল্লেখ করা হয়েছে। সূত্র থেকে আরও জানা গেছে, ড.আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে সুশান্তের ময়নাতদন্ত হয়েছে। 

আরও পড়ুন-এই বছর নভেম্বরে বিয়ে ছিল সুশান্তের, জোর কদমে প্রস্তুতি নিচ্ছিল অভিনেতার পরিবার...

যদি ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেও যেন কোথায় লুকিয়ে রয়েছে রহস্য। ইতিমধ্যেই অন্য সূত্র থেকে জানা গিয়েছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ-এর একটি টিম তার মৃত্যুর তদন্তের দায়িত্ব নিয়েছেন। তদন্তের প্রয়োজনেই তার ফ্ল্যাটের সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এমনকী সুশান্তের পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, সুশান্ত গত রবিবার সকাল ৯ টায় জুস নিয়ে নিজের ঘরে চলে যান, তারপর আর তিনি বের হননি।

আরও পড়ুন-মানসিক অবসাদ গ্রাস করল এমন প্রাণোচ্ছল সুশান্তকেও, আতঙ্কিত দীপিকা পাডুকোন...

রবিবার। ছুটির দিনে মুডটাই যেন এক লহমায় বদলে গিয়েছিল। একটাই নিউজ সব জায়গায়। বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদ ভুগছিলেন অভিনেতা। মানসিক অবসাদে এমন স্টেজে পৌঁছে গেছিলেন যে মৃত্যুটাই বেছে নিয়েছিলেন অভিনেতা। কী এমন কষ্ট মনের মধ্যে চেপে রেখেছিলেন সুশান্ত। তা জানারই আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।