শুরু থেকেই 'হাউসফুল ৪' ছবিটি নিয়ে বিতর্ক ছিল সব সমালোচনার ইতি টানলেন অক্ষয় কুমার  টুইটারে মনের কথা জানালেন অক্ষয় কুমার সবার ভালবাসার জন্য়ই তারা আজ এখানে আছেন

অক্ষয় কুমার তার জীবনের সেরা সময়ের মধ্য়ে দিয়ে এই মুহু্র্তে যাচ্ছেন। বক্স অফিসে একের পর এক ব্লকবাস্টার নিয়ে এগিয়ে চলছেন। তবে তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'হাউসফুল ৪' ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেই সব সমালোচনার ইতি টানলেন অক্ষয় কুমার। 'হাউসফুল ৪' কে নিয়ে টুইটারে মনের কথা জানালেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

আসলে 'হাউসফুল ৪' ছবিটি শুরু থেকেই আলোচনায় ছিল। সোশ্যাল মিডিয়ায় 'ফেক হাউসফুল ফিগারস', 'পেইড নেগেটিভিটি অন হাউসফুল ৪' নামে নানা মন্তব্য়ে ভরে উঠেছিল। সমস্ত সমালোচনাকে যথাযথ প্রতিক্রিয়া হিসাবে তুলে ধরে অক্ষয় কুমার তার টুইটারে গিয়ে লিখেছেন যে, 'আমাদের ভালোবাসার জন্য ,আমাদের হাসানোর জন্য় এবং আমাদের সঙ্গে হাসির জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভালবাসার কারণেই আমরা আজ এখানে আছি।' 

View post on Instagram

যাইহোক, ইতিমধ্যেই, বক্স অফিসে মাত্র চার দিনের মধ্যে 'হাউসফুল ৪' ছবিটি ৮৫ কোটি টাকা আয় করে রেকর্ড করেছে। পাশাপাশি ছবিটি শীর্ষ দশে দীপাবলি ছুটির সংগ্রহের তালিকায় স্থান করে নিয়েছে। 'হাউসফুল ৪' ছবিতে অনান্য় যারা অভিনয় করেছেন তারা হলেন, কৃতি সানন, কৃতি খারবান্দা, চঙ্কি পান্ডে, ববি দেওল, পূজা হেগদে, এবং রীতেশ দেশমুখ।

আরও পড়ুন, দীপাবলিতে মুক্তি পাবে বৈজু বাওরা, বললেন সঞ্জয় লীলা বনসালি