রাধে মুক্তির মাত্র তিনদিন আগেই খারাপ খবর সলমনের পরিবারে সলমন খানের পরিবারেও গ্রাস করল করোনা ভাইরাস নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভাইজান সলমনের দুই বোন অলভিরা এবং অর্পিতা দুজনেই করোনা পজিটিভ

 বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। এবার করোনা ভাইরাসের কবলে বলিউডের ভাইজানের পরিবার। সলমন খানের পরিবারেও গ্রাস করল করোনা ভাইরাস। একথা নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভাইজান। সলমনের দুই বোন অলভিরা এবং অর্পিতা দুজনেই করোনা পজিটিভ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-'ভার্জিনিটি লস থেকে সঙ্গম' যেন জলভাত, তাও কেন বিছানায় এত বেশি সময় নেন রণবীর, জানুন সত্য...

মারণ ভাইরাসের সঙ্গে লড়াই চালাচ্ছে সলমনের দুই বোন। করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সলমন বলেছেন, এতদিন দূরের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার কথা শুনতাম, এবার করোনা নিজের ঘরে ঢুকে পড়েছ। গত বছরও কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার দুই ড্রাইভার। এবার পরিবারে করোনা সংক্রমণে অনেক বেশি চিন্তা বাড়াচ্ছে।

রাধে মুক্তির মাত্র তিনদিন আগেই খারাপ খবর সলমনের পরিবারে। ছবির প্রমোশন্যাল ইন্টারভিউতেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সলমন খান। আগামী বৃহস্পতিবার ওটিটি এবং থিয়েটারে মুক্তি পাচ্ছে এই ছবি। করোনায় দুই বোন আক্রান্ত হওয়াক পরই সলমনকে নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও তিনি আপাতত সুস্থ আছেন। করোনা মোকাবিলাতেও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন সলমন খান।