করোনায় আক্রান্ত স্বামাীর সঙ্গে রোম্যান্টিক মেজাজে ধরা দিলেন শিল্পা শেট্টি ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করছেন করোনা পজিটিভ রাজ কুন্দ্রাকে  রাজ যে কোভিড পজিটিভ এটা কি ভুলে গেলেন শিল্পা ভালবাসার এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি নেটদুনিয়ায় ভাইরাল  

করোনা ভাইরাসের কবলে ফিটনেস ফ্রিক শিল্পা শেট্টির গোটা পরিবার। শিল্পার স্বামী রাজ কুন্দ্রা থেকে, মা, শ্বশুর-শাশুড়ি সকলেই আক্রান্ত মারণ ভাইরাসে। এমনকী ছোট্ট একরত্তি মেয়ে সামিশা ও ছেলে বিয়ানও করোনায় আক্রান্ত। তবে একমাত্র শিল্পা শেট্টির রিপোর্ট নেগেটিভ এসেছে। শিল্পা নিজেই ইনস্টাগ্রামে গোটা পরিবারের কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বলিমহল তথা ভক্তমহলে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-'স্তন না থাকলেও অনাবৃত শরীর দেখানো যাবে না', কেন আরিয়ানকে খালি গায়ে ঘরে থাকতে দেন না শাহরুখ...

সম্প্রতি করোনায় আক্রান্ত স্বামাীর সঙ্গে রোম্যান্টিক মেজাজে ধরা দিলেন শিল্পা শেট্টি। চোখে চোখ, ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করছেন করোনা পজিটিভ রাজ কুন্দ্রাকে। রাজ যে কোভিড পজিটিভ এটা কি ভুলে গেলেন শিল্পা। তবে সত্যিই কি এতটা বেআক্কেলে হয়ে গেলেন শিল্পা। বিষয়টি একটু খোলসা করে বলা যাক। ছবিতেই পুরো বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন শিল্পা।

View post on Instagram

কোভিড পজিটিভ রাজের কাছাকাছি এলেও দুজনের রোম্যান্টিক মুহূর্তে মাঝে ছিল কাচের দেওয়াল। সামাজিক দূরত্ব বজায় রেখেই রোম্যান্টিক মুডে রাজ-শিল্পা। ডাক্তারের পরামর্শ মেনে, এবং সরকারি কোভিডবিধি মেনে প্রত্যেকেই হোম আইসোলেশনে আছে। এতদিন স্বামীর থেকে এমনকী সন্তানদের থেকে দূরে একা রয়েছেন শিল্পা। তাই সামাজিক দূরত্বের মধ্যেও একটু ভালবাসার প্রচেষ্টা। ক্যাপশনে লিখেছেন, করোনায় ভালবাসা, করোনা প্যায়ার হ্যায়। ভালবাসার এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। 

বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। গত ৭ মে, শিল্পা জানিয়েছেন গত ১০ দিন ধরে আমাদের পরিবার খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। সকলেই করোনায় আক্রান্ত আমি বাদে। সকলেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং আগের তুলনায় অনেকটাই ভাল আছেন এবং খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন শিল্পা। এর পাশাপাশি শিল্পা জানিয়েছেন, মাস্ক পরা, পাশাপাশি দূরত্ব বজায় রাখা এবং সকলকেই কোভিড বিধি মেন চলার আবেদনও জানিয়েছেন শিল্পা।