দেবলীনা কুমারের লিটল ব্ল্যাক ড্রেসে ফিদা নেটদুনিয়ায়। তাঁর টোনড থাই দেখে ফিটনেস টিপস চাওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ক্যাপশনে নিজের সেন্স অফ হিউমারের পরিচয় দিলেন দেবলীনা।  

লকডাউনের মেয়াদ বেড়ে চলেছে ক্রমশ। এরই মাঝে আর দিন কাটছে না সাধারণ মানুষের। সিরিজ, মুভি, গান শোনা, বাই পড়া কিছুতেই যেন আর সময় কাটছে না। সেই সুরাহা করতেই দেবলীনা কুমারের মজার পোস্ট। লকডাউনের মধ্যেই দেবলীনা কুমার লিটল ব্ল্যাক ড্রেসে ছবি আপলোড করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ছবির ক্যাপশনে লিখেছেন, "আমার পোশাকগুলো হয়তো ভাবছে আমি জীবিত আছি কিনা।" নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের জোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

View post on Instagram

প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে চল্লিশ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।