টাইগারের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা বারে  বারে বিটাউনে হাইলাইট দিশা-টাইগার বর্তমানে একে অন্যের সঙ্গে ডেটিং করলেও তা গোপনে তবে এবার দিশা প্রমাণ করলেন টাইগার প্রেমিকার যোগ্যতা 

টাইগার শ্রফ, এক কথায় বলতে গেলে বলিউডের হটস্টার। তাঁর প্রতিটা ছবি এখন বক্স অফিসে ছক্কা হাকাচ্ছে। অভিনয় থেকে শুরু করে নাচ, গান এমনকি স্টান্ট, সকলকে তাক লাগিয়য়ে দিচ্ছেন টাইগার। ঝড়ের বেগে তাঁর ফিটনেস ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এমনই পরিস্থিতিতে সকলের নজরে একটাই প্রশ্ন, টাইগারের রিয়েল লাইফে কোন অভিনেত্রীর রাজ! সকলেরই কাছে উত্তরটা স্পষ্ট- দিশা পাটানি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- লাভ স্টোরি ছবিতে রোম্যান্সে সাফ না, তার পরেও কীভাবে ঠোঁট ঠাঁসা চুম্বনে রাজি হলেন অনিল

তবে সেই সমীকরণ কয়েকবছরে বদলে গিয়েছিল। প্রকাশ্যে তাঁরা তাঁদের বিচ্ছেদের খবর জানিয়ে দিয়েছিলেন। তবে কিছু দিনের মধ্যেই আবারও একসঙ্গে দেখা যায় তাঁদের। কয়েকদিন আগেই মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন তাঁরা। কিন্তু সম্পর্ক নিয়ে এবার আর মুখ খোলেনিন দুজনের কেউই। এমনই সময় তাই ভক্তমহল বেছে নিয়েছে োসশ্যাল মিডিয়ার পাতা। সেখানেই দুইয়ের কার্যকলাপে রাখছে কড়া নজর। 

View post on Instagram

দিশা ঠিক কতটা পার্ফেক্ট টাইগারের জন্য! দিশা আকারে ইঙ্গিতে তা স্পষ্ট করে দিলেন। পাখনা ছাড়া কখনও ওড়ার অভিজ্ঞতা কি রয়েছে! অনেকের না থাকলেও এই অভিজ্ঞতা রয়েছে দিশার। সেই ভিডিও শেয়ার করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, তখন তাঁর পাখনা ছিল। মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।