সুশান্তের মৃত্যুর পরই ভাইরাল একাধিক ছবি এরই মাঝে প্রকাশ্যে ফরেন্সিকের ভিডিও নেট দুনিয়ায় ফাঁস হওয়া ভিডিওতে বুঁদ গোটা দেশ  কথোপকথনে এ কোন তথ্য উঠে এল... 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক ছবি ভিডিও ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায়। এবার সামনে এল তাঁর ফরেন্সিকের এক ভাইরাল ভিডিও। সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকেই একাধিক ভিডিও ও ছবি ফাঁস হয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। একের পর এক তারকরা যা ছড়িয়ে পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখও খুলেছেন একাধিকবার। এবার সেই ভিডিওই তুলে আনল নতুন তথ্য। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ জন্মদিনেও মানবিক উদ্যোগ সোনুর, দেশ জুড়ে স্বাস্থ্য ক্যাম্পে এদিন বিনামূল্যে টেস্টের সুযোগ

ভিডিওতে দেখা গিয়েছিল সুশান্তের মরদেহ বিছানাতে রেখে পুলিশ ফরেন্সিক স্টেস্টে ব্যস্ত। এমনই সময় কেউ ভিডিও করে, যেখানে শোনা যায় দুই ব্যক্তির কথোপকথন, যেখানে তাঁরা বলছেন, এই ভিডিও ফাঁস হওয়াটা ঠিক হবে না, তবে তদন্ত নষ্ট হয়ে যেতে পারে। সারপরও সামনে উঠে আসে সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা এখনও সামনে আসেনি। এই দুই ব্যক্তি কারা তাও জানা যায়নি এখনও। 

কীভাবে সুশান্তের ফ্যাল্ট থেকে তাঁর মরদেহের ছবি, তাই ফরেন্সিক টেস্টের ভিডিও ভাইরাল হল তা স্পষ্ট নয় কারুর কাছেও। এই নিয়ে একাধিকবার মুম্বই পুলিশকে প্রশ্ন করা হলে তাঁদের থেকেও পাওয়া যায়নি কোনও উত্তর। বর্তমানে সুশান্তের মৃত্যুর তদন্তে নয়া মোড় এনেছেন তাঁর বাবা কেকে সিং। তাঁর অভিযোগের ভিত্তিতেই এগোচ্ছে তদন্তের গতি। অন্যদিকে পাল্টা চাল দিতে নিজের ময়দাটয় সাজাচ্ছেন রিয়া চক্রবর্তী। এখন দেখার পরিস্থিতি কোন পথে এগোয়, সুশান্তের মৃত্যুর তদন্তকেই এখন পাখির চোখ করেছেন নেটমহল।