বলিউডের স্টানিং জুটির মধ্যে অন্যতম শাহরুখ গৌরী  এবার পুরোনো স্মৃতির পাতায় ভাসলেন কিং খান শেয়ার করলেন বিয়ের ছবি ভক্তরা ভাসলেন থ্রোব্যাক ছবিতে 

বিগত কয়েক মাসে ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পুরোনো ছবি শেয়ার করছেন সেলেবরা। আর সেই থ্রোব্যাক ছবিতেই ভাসছে ভতক্তকূল। এবার শাহরুখ খানের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে সকলের নজর কাড়লেন শাহরুখ পত্নী গৌরী খান। তিন সন্তানকে নিয়ে এখন পরিবার সামলাচ্ছেন শাহরুখ খান। গত দেড় বছরে বড় পর্দায় ফেরার কোনও খবরই প্রকাশ্যে আনেনি শাহরুখ খান আনেননি। দেখতে দেখতে বড় হচ্ছে তিন স্টারকিড। এবার আরিয়নকে দেখে স্মৃ্তির পাতায় ভাসলেন গৌরী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ একাধিক পুজো-পার্বণ, হাজার হাজার টাকা পুরোহিতকে , সুশান্তের ব্যাঙ্ক স্টেটমেন্টে একাধিক তথ্য ফাঁস

১৯৯১ সালে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ খান। সেই বছর শাহরুখ খানের বয়স ছিল ২৬ বছর ও গৌরীর বয়স ছিল ২১ বছর। বর্তমানে এই জুটির প্রথম সন্তান আরিয়ানের বয়র ২১ বছর। সেই বয়সেই জীবনের এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী খান। আরিয়ানের বয়সেই এই পদক্ষেপ নেওয়া, স্মৃতির পাতায় ভেসে ছবি শেয়ার করলেন গৌরী খান। এই ছবিতেই বর্তমানে ভেসেছে নেট মহল। 

Scroll to load tweet…

ছবি মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। বিভিন্ন ফ্যান ক্লাব থেকে শেয়ার করেছে এই ছবি। দেখতে দেখতে প্রায় ৩০ বছর একসঙ্গে পথ চলা। শাহরুখ খান ও গৌরী খানের রসায়ণ পর্দায় ঝড় না তুললেও পর্দার পেছনেই হিট। রিল নয়, শাহরুখ খান রিয়েল লাইফের জুটিতেই মুগ্ধ। সম্পর্কের মাঝে আসা একাধিক টানা পোড়েনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন গৌরী খান। শাহরুখ খানের কথায় তিনি আজ যা হয়েছেন তার পূর্ণ কৃতিত্ব গৌরীর।