এবার কৃষ লুকে ভাইরাল হৃত্বিক একগুচ্ছ নতুন ছবির কাজে ব্যস্ত অভিনেতা হলিউড থেকে ছবির প্রস্তাব কৃষ ৪ নিয়ে জল্পনা তুঙ্গে

2019 থেকেই যেন নয়া কাম ব্যাক হৃত্বিক রোশনের, একের পর এক ছবি সুপারহিট, নতুন করে পথ চলা শুরু। কাহনা পেয়ার হে ছবি দিয়ে যেভাবে সাফল্য লাভ করেছিলেন হৃত্বিক রোশন, সেইস্টারডাম আবারও যেন ফিরে পাওয়া। একের পর এক ছবি বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছেন। আবারো ভরে ওঠে হৃত্বিকের ঝুলি। একের পর এক ছবি প্রস্তাব আসতে থাকা। তবে এরই মাঝে ঝড় তুলেছে যে ছবির খবর, তা হল হলিউড। লকডাউনে বলিউড থেকে হলিউডের পা বাড়ানো প্রস্তুতি নিয়ে ফেলেছেন হৃত্বিক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বাড়ি‌ থেকেই দিয়েছিলেন অডিশন। টানা আট মাস ধরে চলতে থাকে কথাবার্তা। এরপরই প্রকাশ এসছিল বিস্ফোরক খবর, হলিউডে পা রাখতে চলেছে গ্রিক গড। মুহূর্তে খুশির আমেজ ছড়িয়ে ছিল হৃত্বিক ভক্তদের মধ্যে। তবে কি বলিউডে আগের মতো আর পাওয়া যাবে না হৃত্বিককে, এমনই প্রশ্ন যাদের মনে জেগেছে, তাদেরকেই খুশির খবর দিল অভিনেতাথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট।

View post on Instagram

নভেম্বরের শুরুতে হৃত্বিক পোস্ট করলেন সুপার হিরো কৃষ এর গ্রাফিক্স। সম্প্রতি কৃষ ফোর ছবির কাজে নজর দিয়েছে অভিনেতা। হলিউড আমেরিকান ট্যালেন্ট মানেজমেন্ট প্রজেক্ট এর সঙ্গে যুক্ত হয়েছেন হৃত্বিক, সেখানে চলছে কথাবার্তা। সম্প্রতি শুটের কাজ শুরু হওয়ার কথা। সেই দিকেই তাকিয়ে এখন ভক্তরা। সিনেমাহল খুললেও নেই নতুন ছবির খোঁজ, যার ফলে বেজায় বিপাকে সিনেমাহল কতৃপক্ষেরাও।