কাপুর পরিবারের সকল ভাই-বোনদের মধ্যে সম্পর্কগুলো কিন্তু আজও বেশ মজবুত। জাহ্নবীর সঙ্গে যেমন ভালো সম্পর্ক অর্জুনের তেমনই সমধুর সম্পর্ক রয়েছে অনিল কন্যা সোনম কাপুরের সঙ্গেও। জীবনের হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু পরিবারের সকলে এক ছাদের তলায় হাসি মজা করে সুন্দর সময় কাটিয়েছেন। আর আজ সোশ্যাল মিডিয়ার যুগে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ও চেরিসেবল মোমেন্ট ক্যামেরাবন্দি করার পরই পোস্ট করা হয় সোশ্যাল সাইটে। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। কাপুর কসনদেরও রয়েছে বেশ কিছু স্মরণীয় মুহুর্ত। তাই আজ জাহ্নবীর জন্মদিনে ফিরে দেখা যাক ভাই-বোনদের মধ্যে আড্ডা-খুনসুটি-মজার মুহুর্তগুলোকে।  

আরও একটা বছর পাড়। বি-টাউনের (Bollywood) তরুণ তুর্কি জাহ্নবী কাপুরের (Janvi Kapoor) জীবনের আজ একটি বিশেষ দিন। ৬ মার্চ শ্রীদেবী তনয়া জাহ্নবীর শুভ জন্মদিন। বলিউডের মাটিতে পা রেখেই দর্শক মনে নিজের স্থায়ী আসন তৈরি করে নিয়ছেন জাহ্নবী। ২৫-এর গণ্ডি পেড়নোর আগেই অভিনয় জগতে হাতেখড়ি। ২০১৮ সালে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রথম ছবি ধড়ক বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও নবাগতা অভিনেত্রী হিসাবে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচক থেকে দর্শক সকলের কাছে। স্টার কিডের জন্মদিন বলে বলে কথা, তাই বি-টাউনের অন্দরে আজ যে একেবারে সেলিব্রেশনের মুড থাকবে সে কথাই বলাই বাহুল্য। ৬ মার্চ একেবারে রবিবাসরীয় আমেজ আর ছুটির মেজাজে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন (janvi Kapoor Birthday) সেলিব্রেট করবেন বলি ডিভা জাহ্নবী কাপুর। ৫ মার্চ যখন ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২ টা, অর্থাৎ নতুন দিনের সূচনা. ঠিক সেই মুহুর্তেই নিজের সোশ্যাল সাইট টুইটারে জাহ্নবীর মেয়েবেলার একটি মিষ্টি ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বাবা পরিচালক বনি কাপুর। মায়ের অনুপস্থিতিতে মেয়ের জীবনের এই বিশেষ দিনটিকে স্পেশাল করতে সকলের আগে বাবারই তো শুভকামনা করার কথা...তাই নয় কী...

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বলিউডের কাপুর ফ্যমিলির মধ্যে কিন্তু বেশ ভালই সম্পর্ক রয়েছে। শ্রীদেবীর মৃত্যুর সময় প্রকাশ্যে এসেছিল অর্জুন কাপুরের সঙ্গে তাঁর খুব একটা মধুর সম্পর্ক ছিল না। কিন্তু কাপুর পরিবারের সকল ভাই-বোনদের মধ্যে সম্পর্কগুলো কিন্তু আজও বেশ মজবুত (Sibling Moments)। জাহ্নবীর সঙ্গে যেমন ভালো সম্পর্ক অর্জুনের তেমনই সমধুর সম্পর্ক রয়েছে অনিল কন্যা সোনম কাপুরের সঙ্গেও। জীবনের হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু পরিবারের সকলে এক ছাদের তলায় হাসি মজা করে সুন্দর সময় কাটিয়েছেন। আর আজ সোশ্যাল মিডিয়ার যুগে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ও চেরিসেবল মোমেন্ট ক্যামেরাবন্দি করার পরই পোস্ট করা হয় সোশ্যাল সাইটে। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। কাপুর কসনদেরও রয়েছে বেশ কিছু স্মরণীয় মুহুর্ত। আর সত্যিই তো জন্মদিনের মত শুভ দিনে পরিবার পরিজনের থেকে বড় কেউ হতে পারে না। তাই আজ জাহ্নবীর জম্নদিনে ফিরে দেখা যাক ভাই-বোনদের মধ্যে আড্ডা-খুনসুটি-মজার মুহুর্তগুলোকে।

View post on Instagram

জাহ্নবী যখন তাঁর বোনের সঙ্গে দুবাইয়ে ছুটি কাটাচ্ছিলেন সেই ছবি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। বালুকাময় দুবাইতে হট অ্যান্ড বোল্ড লুকের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন জাহ্নবী। বোনেদের মাঝে মধ্যমনি হয়ে অর্জুন কাপুরের মুখে চওড়া হাসি। জাহ্নবীর জন্মদিনে ভাইবোনের যে বিরাট গ্যাং-কে একবার ফ্ল্যাশব্যাকে না আনলেই নয়। আরেকটি ছবিতে আবার যেমন দেখা যাচ্ছে সোনমের কোলে ছোট্ট জাহ্নবী তেমনই আবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দুই বোনের একে অপরকে জডিয়ে ভালবাসা মাখানো মুহুর্তের ছবি। এই ছবিগুলো নিজের ইন্সটা হ্যান্ডেলে শেয়ার করেছিলেন বলি ডিলা সোনম কাপুর। জাহ্নবীর বোন অনুশীলা কাপুর বলি অভিনেত্রী নন, কিন্তু স্টার কিড হিসাবে ক্যসকলের কাছে এক নামেই পরিচিত তিনি। বোন জাহ্নবী কাপুরের সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তের ছবি ক্যামেরাবন্দি করে পোস্ট করতেন সোশ্যআল সাইটে। জাহ্নবীর জন্মদিনে ফিরে দেখা সেই বিশেষ মুহুর্ত। আরেক বোন খুশি। তার সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আনন্দের মুহুর্ত শেয়ার করতেন তিনি। জাহ্নবীর জন্মদিনে ভাই-বোনদের সঙ্গে কাটানো মুহুর্তের ছবির কোলাজ তাঁর জন্মদিনকে আরও একটু স্পেশাল করে তুলবে সেটাই তো স্বাভাবিক। 

View post on Instagram

;