লকডাউনের মাঝে ভাইরাল একাধিক ভিডিও ট্রোলকে উপেক্ষা করেই আরও এক ভিডিও পোস্ট মা চাইতেই একের পর এক জিনিস দিলেন কার্তিক তবে দাড়ি-গাড়িতে গুলিয়ে এ কী করলেন অভিনেতা 

লকডাউনে বাড়ি বন্দি সকলেই। আর এই অবসরে সকলেরই অবাধ বিচরণ নেট পাড়ায়। একের পর এক প্রিয়তারকাদের প্রোফাইলেই কড়া নজর। নেই বিনোদন, নেই টিভির পর্দায় নতুন কোনও ধারাবাহিকের পর্ব। ফলে প্রিয় তারকাদের সোশ্যাল মিডিয়ার পাতাতেই সময় কাটছে ভক্তদের। সেখানেই বিনোদনের সঞ্চার করে চলেছেন তারকারা। রাত-দিন একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করে সেলিব্রিটিরা কোয়ারেন্টাইন ডাইরী তৈরি করতেই এখন মগ্ন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ লকডাউনেই মোনালিসার দুবাই ভ্রমণ, বিক্রান্তের সঙঅগে ছবি শেয়ার করে তাপমাত্রা চড়ালেন 'ঝুমা বউদি'

সেই তালিকাতে প্রথম থেকেই নাম লিখিয়েছেন কার্তিক। বরাবরই সোশ্যাল মিডিয়ার পাতায় সক্রিয় এই বলিউড তারকা। লকডাউনের মাঝেই একাধিক ভিডিও শেয়ার করেছেন তিনি নেট দুনিয়ায়। তবে বেশ কয়েকবার তাঁকে তোপের শিকারও হতে হয়েছে ভাইরাল ভিডিওকে ঘিরে। কয়েকদিন আগেই তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল, তাঁর বোনের হাতে রুটি ভালো হয়নি বলে তিনি বোনকে ছাদ থেকে ফেলেদিলেন। 

View post on Instagram

তবে এবার মজার ভিডিও-র প্রেক্ষাপট খানিকটা আলাদা। পাশ থেকে অভিনেতার মা একের পর এক জিনিস চাইলে তা মুহূর্তে হাজির করেন কার্তিক। প্রথমে শাড়ি, তারই অভিনেতা নিজের গালের দাড়ি চেনে ছিঁড়ে মাকে দেন, কিন্তু ভুল সংশোধন করে দিয়ে মা বলেন গাড়ি, মুহূর্তে কার্তিকের মুখের আদোল গেল পাল্টে। সেই মজার ভিডিও এবার নেট দুনিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ল। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা