সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন কিমনানা পোজে তুললেন একাধিক ছবিমুহুর্তে ভাইরাল হল নেট দুনিয়ায়সম্পর্ক নেই কিন্তু বন্ধুত্ব বজার রেখেছেন যুরাজের সঙ্গে

এক সময় বলিউডে নবাগতাদের মধ্যে অন্যতম নাম ছিল কিম শর্মা। একের পর এক ছবিও করেছিলেন তিনি। কিন্তু কয়েকবছর পরই যেন কেরিয়ার গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। সেভাবে বলিউডে স্থায়ী জায়গা করে নিতে পারেননি তিনি। তবুও খবরের শিরোনামে ছিলেন কিম। কারণ এক ভারতীয় ক্রিকেটার যুবরাজের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন কিম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এআরও পড়ুনঃ কী বললেন দীপিকা, বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি বিবাহিত, দেখুন ভাইরাল ভিডিও

সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। যথা সময়ই সাত পাকে বাধা পড়েন যুবরাজ। কিন্তু কিমের সঙ্গে স্বাভাবিক বন্ধুত্ব বজায় রেখেছিলেন তিনি। সম্প্রতি নিজের অবসর পার্টিতে কিমকে নিমন্ত্রণও করেন যুবরাজ। বউ ও কিমকে নিয়েই একাধিক সেলফি তোলেন তিনি। তারপর আর কিম শর্মাকে নিয়ে কোনও চর্চাই হয়নি বিটাউনে। 

View post on Instagram

আরও পড়ুনঃ বলিউড থেকে এবার বিদেশে পাড়ি, পাসপোর্ট অফিসে রাণু

কিন্তু নিজের অস্তিত্ব করায় গণ্ডায় বুঝিয়ে দিতে এবার একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন কিম। একাধিক পোস্টে কেবলই চোখে এল কিম শর্মার হট লুক। সুইমিং কস্টিউমে সুইমিং পুলে পোজ দিয়ে তোলা ছবি শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে। মুহুর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার পাতায়। 

View post on Instagram

বলিউডের এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। মহাবাতে ছবি মুক্তির পর থেকেই কিম শর্মা বিটাউনে নিজের এক পরিচিতি তৈরি করে। কিন্তু বর্তমানে অভিনয় জগত থেকে নিজেকে এক প্রকার সরিয়ে রেখেছেন কিম। বহুদিন তাঁকে পর্দায় পায়নি দর্শকরা। এবার তাঁদেরই জন্য নিজের ছবি শেয়ার করে মন জয় করেনিলেন কিম।