দিল বেচারা ছবির মুক্তির পরই তা দেখে ফেললেন কৃতি ছবি দেখার পর আবারও আবেগঘন পোস্ট সুশান্তকেই দেখেছেন তিনি  ম্যানিকে নয় পাশাপাশি সঞ্জনা ও ছাবড়াকে শুভেচ্ছা জানান কৃতি

শুত্রবার সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা মুক্তির পরই তা দেখে ফেললেন কৃতি স্যানন। সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর এক অভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট করে চলেছেন কৃতি স্যানন। তা দেখা মাত্রই আবেগে ভেসেছে গোটা৪ নেট-মহল। কৃতির কথায় তাঁর হৃদয়ের একটি টুকরো চলে গিয়েছে। আর বাকিতে সারা জীবন থেকে যাবেন সুশান্ত। এবার দিল বেচারা দেখে কী বললেন কৃতি!

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ কীভাবে করোনার রোগীরা মানসিক অবসাদের শিকার হয়, নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝালেন বিগ বি

কৃতির কথায়, এই ছবিতে তিনি ম্যানিকে নয়, সুশান্তকেই দেখতে পেয়েছেন। একের পর এক দৃশ্যে কীভাবে সুশান্ত নিজেকে উজার করে দিয়েছে তা উপলব্ধি করেন কৃতি। তাঁর মতে বেশ কিছু জায়গায় সুশান্ত অভিনয় করছিলেন না, নিজের কথাই তুলে ধরেছিলেন, যা তিনি বুঝতে পারেন। শুধু তাই নয়, কৃতির মতে বেশকিছু জায়গায় সুশান্ত কিছু না বলেও অনেককিছু বলে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তাঁর হৃদয় আবার ভেঙে গিয়েছে। 

View post on Instagram

পাশাপাশি কৃতি মুকেশ ছাবড়া ছবির পরিচালকের উদ্দেশ্যে জানান, যে তিনি এই ছবিটি প্রথম করেছেন। যদিও এই ছবির এক ভিন্ন মাত্র আছে, তাও অনবদ্য ছবি বলে জানান কৃতি। সঙ্গে সঞ্জনারও প্রথম ছবি এটি। তাঁকেও ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা জানান কৃতি স্যানন। কৃতির মত আরও অনেকেই এই ছবিতে ম্যানির জায়গায় খুঁজে পেয়েছিলেন সুশান্তকে। আর তাঁর মৃত্যু যন্ত্রণা এই ছবির মধ্যে দিয়েই চাক্ষুস করলেন সকলে।