প্রকাশ্যে এল বাঘি ৩-এর নতুন গান নেচে নজর কাড়লেন টাইগার-শ্রদ্ধা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল গান নেট দুনিয়ায় ভিউ ছাড়াল ১৪ মিলিয়ন 

ভাইয়ের বিয়ে বলে কথা। গার্লফ্রেন্ডকে নিয়ে জমিয়ে নাচলেন টাইগার শ্রফ। পাল্লা দিয়ে তাক লাগালেন শ্রদ্ধা কাপুর। না, রিয়েল লাইফে নয়, রিল লাইফে এভাবেই ঝড় তুললেন বাঘি জুটি। প্রকাশ্যে এল বাঘি ৩ ছবির নতুন গান। সেখানেই এবার নেচে দর্শকদের মনে ঝড় তুললেন টাইগার-শ্রদ্ধা। নতুন গানে আবারও চমক লাগালেন এই জুটি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'প্রতি মাসেই পাল্টে যাচ্ছে বিয়ের তারিখ', সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুললেন আলিয়া

আরও পড়ুনঃ 'ইন্ডিয়ান ২'-র সেটে ভয়াবহ দুর্ঘটনা, ক্রেন ভেঙে প্রাণহানি, অল্পের জন্য রক্ষা কমল হাসা

বাঘি দিয়ে শুরু হয়েছিল পথ চলা। মাঝে বাঘি ২ ছবিতে টাইগারের বিপরীতে জায়গা করে নিয়েছিলেন দিশা পাটানি। তখন তাঁদের মধ্যে রিয়েল লাইফে রোম্যান্স তুঙ্গে। কিন্তু কয়েকদিন পরই প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক ভাঙনের খবর। সেই জল্পনা উষ্কে যাওয়ার পরই এবার সামনে উঠে আসে বাঘি ৩ ছবির খবর। সেই ছবিতেই আবারও টাইগারের সঙ্গে পাওয়া যায় শ্রদ্ধা কাপুরকে। 

View post on Instagram

আরও পড়ুনঃ অ্যাসিড আক্রান্তদের পুরস্কার উৎসর্গ, ফেমিনা মঞ্চে নেটিজেনদের মন জিতলেন দীপিকা

বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কপুর। একের পর এক ছবি এখন অভিনেত্রীর হাতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। এবার প্রকাশ্যে এল ছবির নতুন গান-এক আঁখ মারু। এই গানের রিমেকে এবার নজর কাড়লেন এই জুটি। গানটি গেয়েছেন বাপি লাহিড়ী, দেব ও জনিতা। সোশ্যাল মিডিয়ায় গানটি মুক্তির পরই তা ভিউ ছাড়ালো ১৪ মিলিয়ন।