প্রকাশ্যে চুম্বন নিক-প্রিয়ঙ্কার গোল্ডেন গ্লোবে গোল্ডেন মুহূর্ত ভিডিও শেয়ার করলেন প্রিয়ঙ্কা মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়

সোমবার গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপলক্ষ্যে তারকাদের নজর কাড়া ভিড় লক্ষ করা যায় বেভারলি হিলস হোটেলে। এখানেই এই অনুষ্ঠান উপলক্ষ্যে বলিউড তারকাদেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেই অনুষ্ঠানে যোগদান করতে এসে নিক-প্রিয়ঙ্কা জুটি আবারও সকলের নজর কাড়ল। রেড কার্পেটে হাজির হওয়ার পরই উষ্ণতা ছড়ালেন দেশি গার্ল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ সমুদ্রের ধারে হলুদ ফ্রকেই বাজিমাত, মুহূর্তে ভাইরাল 'নমকিন নীনা'র ভিডিও

নিক-প্রিয়ঙ্কার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জণ শোনা যায় বিভিন্ন মহলে। কিন্তু প্রকাশ্যে এই জুটি যতবারই ফ্রেমে ধরা দিয়েছেন ততবার নজির কাড়া পোজ দিয়ে মন জয় করেছেন সকলের। এবারও তার ব্যতিক্রম হল না। গোল্ডেন গ্লোব পুরস্কার বিরতরনী অনুষ্ঠানে প্রিয়ঙ্কা হাজির হলেন গোলাপি অফ শোল্ডার গাউনে, সঙ্গে ছিল হিরের নেকলেস। একই ভাবে নীল শার্ট ও কালো স্যুটে প্রিয়ঙ্কার পাশে এদিন হাজির হলেন নিক জোনাস। 

View post on Instagram

রেড কার্পেটে এই জুটিকে দেখা মাত্রই মিডিয়া ঘিরে ধরে তাঁদের। সেখানেই প্রকাশ্যে নিককে চুম্বন করেন প্রিয়ঙ্কা। সেই মুহুর্তেই ফ্রেমবন্দি হয়। ভিডিওটি নিজেই শেয়ার করেন প্রিয়ঙ্কা। নিক-প্রিয়ঙ্কার এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল নেট দুনিয়ায়। সেখানে দেখা যায় চুম্বনের পর প্রিয়ঙ্কা নিকের ঠোঁট থেকে সেই লিপস্টিক মুছেও দেয়।