বলিউডের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম একটি ছবি সাইনা নেহওয়ালের বায়োপিক দশ দিন বেড রেস্টে থাকার পর তিনি আবার শ্যুটিং ফ্লোরে ফিরছেন প্রায় ৮ ঘন্টা ধরে একটানা ব্যাডমিন্টন খেলতে হবে তাকে রামশেঠ ঠাকুর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সেই সাইনার বায়োপিকের শুটিং চলছে  

সাইনা নেহওয়ালের বায়োপিকের জন্যই কঠোর প্রশিক্ষণে ছিলেন বলিউডের পরি। বলিউডের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম একটি ছবি সাইনা নেহওয়ালের বায়োপিক। শুটিং এর শুরুতেই ছবি নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছিল। ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য শ্রদ্ধা পরিবর্তে দেখা যাবে পরিণীতিকে। ছবির প্রস্তুতি পর্বেই গুরুতর আহত হন পরিণীতি। একটানা কঠোর পরিশ্রমে ঘাড়ে গুরুতর চোট পান বলিউডের পরি। প্রায় দশ দিন বেড রেস্টে থাকার পর তিনি আবার শ্যুটিং ফ্লোরে ফিরছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের সেই খবরটি নিজেই জানান অভিনেত্রী। আবারও জোরকদমে শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং। প্রায় ৮ ঘন্টা ধরে একটানা ব্যাডমিন্টন খেলতে হবে তাকে। খাওয়া-দাওয়া ভুলে সারাদিন রাত স্টেডিয়ামেই দিন কাটাচ্ছিলেন অভিনেত্রী। আবারও কি স্টেডিয়ামে দিন কাটবে অভিনেত্রীর এটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন-প্রিয়ঙ্কা নন, তবে কার সঙ্গে খুনসুটিতে মাতলেন নিক...

সাইনা নেহওয়ালের বায়োপিকে নিজেকে ফুটিয়ে তোলার জন্য যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পরিণীতা। আদা জল খেয়ে মাঠে নেমেছেন অভিনেত্রী। যাতায়াতের সময়টুকুও নষ্ট করতে রাজি নন অভিনেত্রী। কারণ এই প্রথম কোনও বায়োপিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সাইনার চরিত্রে অভিনয় করাটা কতটা কঠিন সেটা তিনি প্রথমেই বুঝে গেছেন।রামশেঠ ঠাকুর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সেই সাইনার বায়োপিকের শুটিং চলছে।